আমি মহাকবি

আবু আফজাল সালেহ   চেতনার ফিকে রং—উন্মাতাল ঠিকাদারি নিয়েছে  ওরা, কারা ? সুবিধাভোগীরা উথাল-পাতাল রাজস্ব ঘরে খুনে খুনে রাঙারাঙি দেখার কেউ নেই! আমি শালা কবি, শুধুই কবি! আগুন ধরে গেলে ঘরে এপিঠ-ওপিঠ করে শুয়ে থাকি।   লোকে বলে কিনা জানি না আমি জানি, গোষ্ঠী মানে, আমি মহাকবি!