আবু আফজাল সালেহ
চেতনার ফিকে রং—উন্মাতাল
ঠিকাদারি নিয়েছে ওরা, কারা ?
সুবিধাভোগীরা উথাল-পাতাল
রাজস্ব ঘরে খুনে খুনে রাঙারাঙি
দেখার কেউ নেই!
আমি শালা কবি, শুধুই কবি!
আগুন ধরে গেলে ঘরে
এপিঠ-ওপিঠ করে শুয়ে থাকি।
লোকে বলে কিনা জানি না
আমি জানি, গোষ্ঠী মানে, আমি মহাকবি!
বাংলাবাঁক 










