
আবু আফজাল সালেহ হে কবি
এম এ ওয়াজেদ
এই ভূখণ্ডের রক্তসন্ত্রাস বিভেদ-ধমনির চৌবাচ্চায়
আমাদের রোপণ করা বর্ষজীবী স্বপ্নগুলো
আজো খুঁজে পায়নি নক্ষত্রসুখের প্রেমময়ী বিজ্ঞাপন
পলাশী থেকে বক্সারের রক্তপ্রচ্ছদিত দুঃখরজনি
ঘিরে রেখেছে দূষিত সরোবরের আলোকচিত্র
অপারেশন সার্চ লাইটের নৃশংসতম গণহত্যায়
জেগে উঠে আত্মবাদী শিহরণের আজাদসত্তা
মুক্তির প্রজন্মচত্বরে স্লোগানপুষ্পের নিউট্রিনোকণা
ভেঙে ফেলে দাসশলাকার ইলেকট্রন প্রোটন
আমাদের রক্তপতাকায় লেখা হয় সুরবতী যৌবনকাব্য
তোমার প্রেমশব্দের আঁধারনাশী আলোকচ্ছটা
ছড়িয়ে পড়ে ব্যথিত মৃত্তিকার সুখাকাঙ্ক্ষী শ্বাসনালিতে
তোমার ” জল পাথরে বন পাহাড়ে ” ঝরে পড়ে
আত্মবেদী প্রেমবলাকার পুষ্পসুরভিত আত্মোদ্বোধন
তোমার রাজকলমে রচনা করেছো-
” বলেই ফেলি ভালোবাসি ” – ” বারবার ফিরে আসি “
আবু আফজাল সালেহ হে কবি-
তোমার জন্মদিনের বিলবোর্ড সিক্ত হোক প্রেমসুধায়
বাংলাবাঁক 