ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রক্তাক্ত জুলাই-আগস্টের কবিতা

তিনটি কবিতা : আবু আফজাল সালেহ

  • বাংলাবাঁক
  • আপডেট : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • 192

 

ঢাকা : কিংবা আগস্ট ২০২৪

রক্তাক্ত জুলাইয়ে শুরু রক্তখেলা
বুলেটের সামনে লাঠি
হায়েনা-বাহিনীর সামনে দাঁড়ায় পতাকা–লাল-সবুজ 
অবিবেক আর ক্ষমতার কুয়াশায় ঢাকা
যেনো ব্লাডস্টেশন, না-না যেনো রক্তভাগাড়
রোডডিভাইডারে রক্তদাগ
অলিগলিতে খুলি, বিচ্ছিন্ন হাত, ছুটে-যাওয়া পা, ছেঁড়া-খোঁড়া শরীর

ছোপ-ছোপ রক্ত, চোখ, রক্তাক্ত-ঘর্মাক্ত পরিধেয়
শিশুর কিশোরের কিশোরীর শান্তিকামীদের

কিংবা নিরীহদের–যারা কিছুই বোঝে না তাদের
রক্তগুলোর অনেক রং আমরা দেখেছি
লাল নীল সাদা কালো…

কাদের হাতে এ-রক্তভাগাড়? –পুলিশ আর স্বৈরাচারের !

 

অভিজাতও বোবা হয়ে গেছে


একজন মা এসেছেন খালি বুকে
রক্ত-বুলেট চোখে নিয়ে
কাঁখের শিশুর বড়-গোল চোখে
বিপুল বিস্ময়
মায়ের হাত-ধরে-থাকা কিশোরীর মুখে কয়েকটি শব্দ
ভাই,পুলিশ,খুন…

কী চায় তিনজন, বলতে পারে না!
অভিজাতও কী বোবা হয়ে গেছে ?

 

বাংলাদেশ আজ সন্তানহারা মা


দম বন্ধ হয়ে আছে এখনো
বারুদের গন্ধে
রক্তের গন্ধে
দূষিত বাতাস
ঢাকায় চট্টগ্রামে রংপুরে…
সারা বাংলাদেশ আজক কাঁদছে
সন্তানহারা মায়ের শোকে
মানবতার খুনে।

সমগ্র বাংলাদেশই তো আজ সন্তানহারা মা।

 

সৌজন্য: জনপ্রিয় নিউজপোর্টাল জাগোনিউজ২৪ এ প্রকাশিত (প্রথম দুটি কবিতা)

জনপ্রিয় পোস্ট

রক্তাক্ত জুলাই-আগস্টের কবিতা

তিনটি কবিতা : আবু আফজাল সালেহ

আপডেট : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

ঢাকা : কিংবা আগস্ট ২০২৪

রক্তাক্ত জুলাইয়ে শুরু রক্তখেলা
বুলেটের সামনে লাঠি
হায়েনা-বাহিনীর সামনে দাঁড়ায় পতাকা–লাল-সবুজ 
অবিবেক আর ক্ষমতার কুয়াশায় ঢাকা
যেনো ব্লাডস্টেশন, না-না যেনো রক্তভাগাড়
রোডডিভাইডারে রক্তদাগ
অলিগলিতে খুলি, বিচ্ছিন্ন হাত, ছুটে-যাওয়া পা, ছেঁড়া-খোঁড়া শরীর

ছোপ-ছোপ রক্ত, চোখ, রক্তাক্ত-ঘর্মাক্ত পরিধেয়
শিশুর কিশোরের কিশোরীর শান্তিকামীদের

কিংবা নিরীহদের–যারা কিছুই বোঝে না তাদের
রক্তগুলোর অনেক রং আমরা দেখেছি
লাল নীল সাদা কালো…

কাদের হাতে এ-রক্তভাগাড়? –পুলিশ আর স্বৈরাচারের !

 

অভিজাতও বোবা হয়ে গেছে


একজন মা এসেছেন খালি বুকে
রক্ত-বুলেট চোখে নিয়ে
কাঁখের শিশুর বড়-গোল চোখে
বিপুল বিস্ময়
মায়ের হাত-ধরে-থাকা কিশোরীর মুখে কয়েকটি শব্দ
ভাই,পুলিশ,খুন…

কী চায় তিনজন, বলতে পারে না!
অভিজাতও কী বোবা হয়ে গেছে ?

 

বাংলাদেশ আজ সন্তানহারা মা


দম বন্ধ হয়ে আছে এখনো
বারুদের গন্ধে
রক্তের গন্ধে
দূষিত বাতাস
ঢাকায় চট্টগ্রামে রংপুরে…
সারা বাংলাদেশ আজক কাঁদছে
সন্তানহারা মায়ের শোকে
মানবতার খুনে।

সমগ্র বাংলাদেশই তো আজ সন্তানহারা মা।

 

সৌজন্য: জনপ্রিয় নিউজপোর্টাল জাগোনিউজ২৪ এ প্রকাশিত (প্রথম দুটি কবিতা)