ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নারী প্রগতির কবিতা

অপরাজিতার বাড়ি

  • বাংলাবাঁক
  • আপডেট : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • 126

 আবু আফজাল সালেহ

ওপারে অপরাজিতার বাড়ি
জানি না কতটা নিশ্চুপ সে
কতটা চাপানো বেদনায়!
মাঝে নদী, বটের ছায়া, ফসলের মাঠ
পাখির ডাক, ওপরে বিশাল আকাশ
ইচ্ছেগুলোকে চেপে রেখেছে মোড়লগিরি
খাঁচায় রাখা হয়েছে অপরাজিতাকে
গতিপথ করতে বদল
পায়ের নূপুর যেন শিকলের ঝনঝন।

অপরাজিতার মন সিলভিয়া প্লাথের
অপরাজিতার শক্তি মায়া অ্যাঞ্জেলা
অপরাজিতার দরকার আলোর পথ
অপরাজিতাদের ছায়া হবে কে?
অপরাজিতারা আমাদের হবে কবে?
যদি কাছে টানি অপরাজিতাদের
যদি উদার হয় ছায়াগুলো
মরুভূমির ঘাসগুলো হবে গাঢ় সবুজ—সাভানা তৃণভূমি।

জনপ্রিয় পোস্ট

নারী প্রগতির কবিতা

অপরাজিতার বাড়ি

আপডেট : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

 আবু আফজাল সালেহ

ওপারে অপরাজিতার বাড়ি
জানি না কতটা নিশ্চুপ সে
কতটা চাপানো বেদনায়!
মাঝে নদী, বটের ছায়া, ফসলের মাঠ
পাখির ডাক, ওপরে বিশাল আকাশ
ইচ্ছেগুলোকে চেপে রেখেছে মোড়লগিরি
খাঁচায় রাখা হয়েছে অপরাজিতাকে
গতিপথ করতে বদল
পায়ের নূপুর যেন শিকলের ঝনঝন।

অপরাজিতার মন সিলভিয়া প্লাথের
অপরাজিতার শক্তি মায়া অ্যাঞ্জেলা
অপরাজিতার দরকার আলোর পথ
অপরাজিতাদের ছায়া হবে কে?
অপরাজিতারা আমাদের হবে কবে?
যদি কাছে টানি অপরাজিতাদের
যদি উদার হয় ছায়াগুলো
মরুভূমির ঘাসগুলো হবে গাঢ় সবুজ—সাভানা তৃণভূমি।