একটি নতুন দেশ
অলোক আচার্য
একটি সকাল হিম ছড়ানো
আটকে ছিল পথের পরে!
আসবে কারা?
বিজয় নিশান মাথায় বেঁধে
রাত দুপুরে?
হাজার লক্ষ মায়ের
শহর কিংবা গাঁয়ের
দামাল ছেলের বুকগুলো সব
গল্পকথা বীরের।
একটি বিকেল হলুদ মাখা
স্বপ্ন কিংবা ছবিতে অঁাকা
রক্ত দিয়ে স্বাধীন করা
একটি নতুন দেশের।
বাংলাবাঁক 
