ছবি: ইন্টারনেট থেকে
দাবি
আবু আফজাল সালেহ
তোমার কাছেও শুনেছি গল্পগুলো
ঠিক আমার মতোই
আমার মুখের দেওয়াল
পেরিয়ে স্বপ্নগুলো ছুটতে চায় বহুদূরে
যেতে চায় রামধনুর কাছাকাছি
অজানা আঙুলগুলো চেপে ধরে দাঁত
ঢুকে যায় স্বপ্নগুলো
তারপর শুনলাম পতনের আওয়াজ
একটি নতুন যুগ—দাবি করে নতুন শপথ
বিপ্লবগুলো বড়
আমাদের পাগুলো ছোটো ছোটো
বিভাজন
আবু আফজাল সালেহ
তুমিই প্রথম তাকিয়েছিলে
ভ্রুক্ষেপ করিনি
বিষণ্ণতা রং মেঘে ভেসে বেড়ায়
নেকড়ে আর বন্যপ্রাণীর বিপরীতে
আমরা সবাই দাঁড়িয়ে
অস্থির।
বিভাজন আমাদের পিঠ পেতে নেয়
সবাই একা—পাশে কেউ নেই
একমাত্র তুমিই পিছনে ফিরে তাকিয়েছিলে
চিনতে পারেনি তোমাকে, তখন।
বাংলাবাঁক 
