নূপুরের গতিই বিজয়ের অভিলাষ
আবু আফজাল সালেহ
এসো, এই বিজয়ে মাখি আলিঙ্গনে
শিকল যেনো আর না থাকে তোমার পায়ে
বুনো চুল এলোমেলো
হয়েছিল রোকেয়ার শহরেই উল্লাসের আয়োজন
দ্বিগুণ বিজয়ে না অভিমান
না দরকষাকষি
তোমার নূপুরের অনুপ্রাসের সুষম গতি
বলে দেয় বিজয়ের পরিকাঠামো।
আমি দেখি না কোনো বন্ধু, আমি দেখি না কারো দাদাগিরি
আমি দেখি শুধুই তোমার নূপুরের গতি
তোমার নূপুরের গতিই বলে দেয় বিজয়ের অভিলাষ কতদূর
তারপর আমি ঠিক করি আমার গতিপথ।
বাংলাবাঁক 










