ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবু আফজাল সালেহর কবিতা : পাটিগণিত

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৮:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • 156
ছবি: ইন্টারনেট থেকে নেওয়া 

পাটিগণিত

আবু আফজাল সালেহ


পাটিগণিত হলো সংখ্যার খেলা—সরল-খেলা  

যেখানে মাথার মধ্যে পায়রার মতো ঘোরে

পাটিগণিত পরিসংখ্যান—

বলে কতজন নিহত কতজন আহত কতজন জীবিত—এরকম

পাটিগণিত বলে দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি ইত্যাদি

যোগ করলে কত হবে ?—এরকম


আপনি না না না করলেও লাভ নেই

প্রেয়সীর নিকট সকালের নাস্তার জন্য একটি ডিমভাজি চাইলেন

তিনি দুটি দিলেন

আপনি দুটিই খেলেন

কে জিতলেন?—প্রেমিকা না আপনি?


আসলে জীবনের জটিল কুটিলের ধার ধরার সময় নেই পাটিগণিতের

আসলে জীবন-সংগ্রামে বীজগণিত দরকার  

জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

আবু আফজাল সালেহর কবিতা : পাটিগণিত

আপডেট : ০৮:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
ছবি: ইন্টারনেট থেকে নেওয়া 

পাটিগণিত

আবু আফজাল সালেহ


পাটিগণিত হলো সংখ্যার খেলা—সরল-খেলা  

যেখানে মাথার মধ্যে পায়রার মতো ঘোরে

পাটিগণিত পরিসংখ্যান—

বলে কতজন নিহত কতজন আহত কতজন জীবিত—এরকম

পাটিগণিত বলে দ্বিগুণ, তিনগুণ ইত্যাদি ইত্যাদি

যোগ করলে কত হবে ?—এরকম


আপনি না না না করলেও লাভ নেই

প্রেয়সীর নিকট সকালের নাস্তার জন্য একটি ডিমভাজি চাইলেন

তিনি দুটি দিলেন

আপনি দুটিই খেলেন

কে জিতলেন?—প্রেমিকা না আপনি?


আসলে জীবনের জটিল কুটিলের ধার ধরার সময় নেই পাটিগণিতের

আসলে জীবন-সংগ্রামে বীজগণিত দরকার