একটু মাটি হই, একটু কাদা হই
চলো না প্রিয়তমা একটু মাটি হই, একটু কাদা হই।
জানি, আগাছায় তোমার পায়ের আলতার ছাপ নিচ্ছে চুষে
কী আর করা বলো !
আমরা তো কয়েকজনই
এ-পথে পা বাড়িয়েছি
স্রোতের বিপরীতে কয়জনই বা যেতে চায়, বলো ?
পথ তো মসৃণ নয়—অগোছালো
মেঘে মেঘে ঢাকা—বহুস্তরের রকমফের
তাই তো আকাশও বর্ণিল—ছেঁড়া ফাটা…
কী আর করা বলো!
তবুও রয়েছে বিস্তর সাধ, সীমাহীন স্বপ্ন।
মাথায় কাজ করে কিছু বোধ
বিস্তীর্ণ জলরাশি—ওপারেই সোনালি চাবি
কী কণ্টকময় লোভ ! সঙ্গে নিতে চাই তোমাকেও
চলো না প্রিয়তমা একটু মাটি হই, একটু কাদা হই।
নীরবতার রাত
নিয়ন আলোর মধ্যে তারাগুলি হাসে
নীলগুলি স্নান করে উঠন্ত তারাদের মধ্যে
যখন সংগীত শ্বাস নেয় তখন মেঘ আমার উপর আসে।
আমি একা দাঁড়িয়ে তোমাকে আঁকলাম
তুমি চলে গেলে সূর্যের রশ্মির মতো দ্রুত।
হাসি
আফসানা মিমির টোলগড়া গাল
আর মুগ্ধ হাসি
সূর্যকে হারিয়ে দেয়
সম্মুখে রেখে অফুরন্ত মুক্তা-সারি।
কেননা সূর্য তো অহংকারী
কেননা সূর্য তো দাগি আসামি
আর মিমিরা তো সীমাহীন আকাশ
মিমিরা তো গভীর অরণ্য।
বাংলাবাঁক 
