ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবু আফজাল সালেহর দুটি কবিতা : অসুখের প্রেসনোট এবং বিরহ

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • 148
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

অসুখের প্রেসনোট


দুঃখদেরও সীমা আছে, সীমানা থাকে

একাকিত্ব মানুষকে এলোমেলো করে।

 

আমার চোখ থেকে মেঘ গলে যাচ্ছে

আমার জিভের মধ্যে গলে যায় সাদামেঘ

সাদাগোলাপের মতো একই রং

মনে বিচ্ছিরি ছাই প্রায় কালো

কালো রং ঠিক অন্ধকারের মতো একই রং।

 

ঘাসের পিঠে শুয়ে সময়ের সমান্তরাল খন্ড

আঙুলের মাধ্যমে স্খলন

আলেয়ার আলোর মতো অধরা

অসংখ্য ঝড় থেকে যাচ্ছে মস্তিষ্কের গহিনে।

 

 

বিরহ


সোনালি, তোমার কথা ভেবে ব্যথায় হৃদয় ছটফট

ভিতরে ভিসুবিয়াসের লাভা, অনির্বাণ শিখা

দুদন্ডের বিরহেও করে তোলে আকুল

প্রতিটি সময়

নিয়তি যবুও দূরে টেনে নিয়ে যায় !

 

সোনালি, মনে পড়ে সুরমাপাড়ের গল্প

মনে পড়ে নীলাচলের গল্প—

জবা ফুল খোঁপায় মেখে দেওয়ার গল্প

তোমার উষ্ণ স্পর্শ নিয়ে মিথ্যা বলিনি

তোমার প্রতারক আলিঙ্গন নিয়ে সত্য বলিনি।

 

সোনালি, পূর্বদিকে নীল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে

মেঘদল খেলছে শরীর জুড়ে

আরও পূর্বে সূর্যোদয়, পাহাড়ের ঢেউ, নীল প্রসারিত

সীমাহীন নীল, দ্যুতিময়

উপত্যকায় জীবন-সংগ্রাম

নীল জরি স্বপ্নের মতো জেগে ওঠে।

 

সোনালি, তবুও তুমি অন্তহীন আবেদন

তোমার নিরবধি মুখ তো কুতুবদিয়ার বাতিঘর

অন্ধকারকে তাড়া করে সবসময়।

জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর দুটি কবিতা : অসুখের প্রেসনোট এবং বিরহ

আপডেট : ০৯:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া

অসুখের প্রেসনোট


দুঃখদেরও সীমা আছে, সীমানা থাকে

একাকিত্ব মানুষকে এলোমেলো করে।

 

আমার চোখ থেকে মেঘ গলে যাচ্ছে

আমার জিভের মধ্যে গলে যায় সাদামেঘ

সাদাগোলাপের মতো একই রং

মনে বিচ্ছিরি ছাই প্রায় কালো

কালো রং ঠিক অন্ধকারের মতো একই রং।

 

ঘাসের পিঠে শুয়ে সময়ের সমান্তরাল খন্ড

আঙুলের মাধ্যমে স্খলন

আলেয়ার আলোর মতো অধরা

অসংখ্য ঝড় থেকে যাচ্ছে মস্তিষ্কের গহিনে।

 

 

বিরহ


সোনালি, তোমার কথা ভেবে ব্যথায় হৃদয় ছটফট

ভিতরে ভিসুবিয়াসের লাভা, অনির্বাণ শিখা

দুদন্ডের বিরহেও করে তোলে আকুল

প্রতিটি সময়

নিয়তি যবুও দূরে টেনে নিয়ে যায় !

 

সোনালি, মনে পড়ে সুরমাপাড়ের গল্প

মনে পড়ে নীলাচলের গল্প—

জবা ফুল খোঁপায় মেখে দেওয়ার গল্প

তোমার উষ্ণ স্পর্শ নিয়ে মিথ্যা বলিনি

তোমার প্রতারক আলিঙ্গন নিয়ে সত্য বলিনি।

 

সোনালি, পূর্বদিকে নীল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে

মেঘদল খেলছে শরীর জুড়ে

আরও পূর্বে সূর্যোদয়, পাহাড়ের ঢেউ, নীল প্রসারিত

সীমাহীন নীল, দ্যুতিময়

উপত্যকায় জীবন-সংগ্রাম

নীল জরি স্বপ্নের মতো জেগে ওঠে।

 

সোনালি, তবুও তুমি অন্তহীন আবেদন

তোমার নিরবধি মুখ তো কুতুবদিয়ার বাতিঘর

অন্ধকারকে তাড়া করে সবসময়।