আমিনুল ইসলাম : স্নিগ্ধতার কবি আবু আফজাল সালেহ আমিনুল ইসলামের কবিতা টেস্ট ইনিংসের মতো ধ্রুপদি ব্রায়ান লারার কবজি-মোচড়ানো দৃষ্টিনন্দন ব্যাটিং আর সচিন টেন্ডুলকারের স্ট্রেইটকাট পাঠককে বলে তোমার কাছে যাচ্ছি, বলে ভালোবাসি। তাঁর কবিতা কৃষ্ণচূড়ার মতো উজ্জ্বল-মোলায়েম ভাষা নদীর মতো প্রবাহিত এভিনিউয়ের মতো সুশৃঙ্খলিত নায়াগ্রা জলপ্রপাতের স্নিগ্ধতা মনের শান্তি, চোখের সুখ। তাঁর ভূগোলপ্রেম বিশ্বপরিচয় তাঁর ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধময় বিশ্বজাদুঘর তাঁর বোধ সীমাহীন অতলান্তিক। তাঁর প্রেমের কবিতা পাহাড়ের গায়ে হিজলফুলের মতো ঝোলানো নিচে ঝরনা, উড়ন্ত একজোড়া টিয়া নতুন বর্ষার সবুজে রক্তজবার উল্লাস স্টেশনে ট্রেনের অপেক্ষায় অসংখ্য প্রেমিক প্রেমিকার সোনালি কাবিন। তাঁর কবিতা মেঘ ভেঙে-আসা হঠাৎই সূর্যের ঝলক আশার কাঙ্খিত-আলো বখতিয়ারের ঘোড়া, ফিনিক্স পাখি নীলনদের তীরের নতুন জনপদ সাঙ্গুর চোখজুড়ানো স্নিগ্ধতা চাঁদপুরের মোহনার মতো বহুমূখী বিস্তৃতি স্নিগ্ধতা, স্নিগ্ধতা আর স্নিগ্ধতা শুধুই স্নিগ্ধতা...
সর্বশেষ
নিবেদিত কবিতা
আমিনুল ইসলাম : স্নিগ্ধতার কবি
-
বাংলাবাঁক - আপডেট : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- 354
জনপ্রিয় পোস্ট

