ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
একান্ত সময়ের পঙক্তিমালা

আশরাফ চঞ্চলের কবিতা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • 187

একান্ত সময়ের পঙক্তিমালা


১।
সখি,প্রচণ্ড এই শীতের রাতে
আমাকে নামাইওনা জলে
ঠোঁট সরায়ে সরে দাঁড়াও
যমজ দুটি পাহাড় লুকাও
শরীরের গন্ধমাখা শাড়ির আঁচলে।


২।
সোনা,এতরাতে ঘুম ভাঙালে
ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়ালে
ঘোর আবেগে বললে এসো
আদরে আদরে ভালোবাসো।


৩।
লক্ষী,চুপিচুপি ডাকলে আমায় কাছে
বললে হেসে আজ অনেক কথা আছে
পা দুটিতে ভীষণ ব্যথা একটু টিপে দে না
বুঝছি আমি দিনদুপুরেই ফুটছে হাসনাহেনা

৪।
জানু,বৃষ্টি শুরু হতেই দৌড়ে গেলে কাছে
বললে, ছেলেমেয়েরা ইস্কুলে চলে গেছে
রুমে এসো ইচ্ছেমতো করবো হুরস্থুল
মধুর চাকে দেওনা হানা ফুটাক যতোই হুল

৫।
ডাকছে পাখি
খুলো আঁখি
স্নান ঘরে যাও দ্রুত
সাতসকালে গোসল সেরে হও পবিত্র

৬।
এ্যাই শোনোনা
লক্ষী সোনা
ঘুম আসছেনা চোখে
গোপন ঘরে লাগছে আগুন হাত লাগাও বুকে।

জনপ্রিয় পোস্ট

একান্ত সময়ের পঙক্তিমালা

আশরাফ চঞ্চলের কবিতা

আপডেট : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

একান্ত সময়ের পঙক্তিমালা


১।
সখি,প্রচণ্ড এই শীতের রাতে
আমাকে নামাইওনা জলে
ঠোঁট সরায়ে সরে দাঁড়াও
যমজ দুটি পাহাড় লুকাও
শরীরের গন্ধমাখা শাড়ির আঁচলে।


২।
সোনা,এতরাতে ঘুম ভাঙালে
ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়ালে
ঘোর আবেগে বললে এসো
আদরে আদরে ভালোবাসো।


৩।
লক্ষী,চুপিচুপি ডাকলে আমায় কাছে
বললে হেসে আজ অনেক কথা আছে
পা দুটিতে ভীষণ ব্যথা একটু টিপে দে না
বুঝছি আমি দিনদুপুরেই ফুটছে হাসনাহেনা

৪।
জানু,বৃষ্টি শুরু হতেই দৌড়ে গেলে কাছে
বললে, ছেলেমেয়েরা ইস্কুলে চলে গেছে
রুমে এসো ইচ্ছেমতো করবো হুরস্থুল
মধুর চাকে দেওনা হানা ফুটাক যতোই হুল

৫।
ডাকছে পাখি
খুলো আঁখি
স্নান ঘরে যাও দ্রুত
সাতসকালে গোসল সেরে হও পবিত্র

৬।
এ্যাই শোনোনা
লক্ষী সোনা
ঘুম আসছেনা চোখে
গোপন ঘরে লাগছে আগুন হাত লাগাও বুকে।