ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গোলাম রববানীর দীর্ঘ কবিতা  

একটি বৈষম্যবিরোধী রক্তাক্ত কবিতা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৯:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 161

একটি বৈষম্যবিরোধী রক্তাক্ত কবিতা

গোলাম রববানী 

আপনারা সকলেই বৈষম্যের বীজ ভান্ডারে আসুন,
দয়া করে একান্তমনেই নিশ্চিতে চলে আসুন।
সর্বাধুনিক প্রযুক্তিতেই তৈরিকৃত বীজ এখানে পাবেন-
আরও আল্ট্রা প্রযুক্তিতে তৈরিকৃত বিশ্বমানের-
মানসম্মত, উন্নতমানের বৈষম্যের সেরা ফলন পাবেন।
আর দেরি করবেন না; প্লিজ, শিগগিরই চলে আসুন-
দেখুন, হরেকরকমের তাজা বৈষম্যের বীজ এখানে,
দেশের যেকোনও সেক্টরে চাষাবাদের জন্য উত্তম বীজ
লেটেস্ট মডেলের বৈষম্যবৃদ্ধির বীজ গুদাম এখানে
মজুদ করে রেখেছে সময়ের সেরা চামচিকা মজুদদার

ফজরের নামাজের সময় যেমন মাইকে ছড়িয়ে দেয়
মিনারে মিনারে- ভোরের নরম বাতাসে ধ্বনিত হয়ে;
‘ঘুম থেকে নামাজ উত্তম’- আল্লাহর ওয়াস্তে জাগুন
ইবাদত করে বৈষম্যের বীজ ভান্ডারে চলে আসুন।
এখানে অগ্রিম বুকিং দেবার কোনও প্রয়োজন নেই-
কেননা আমরা বাড়তি কোনওপ্রকার বিনিময় নিই না
কারণ আমাদের সংরক্ষিত বীজভাণ্ডার শুল্কমুক্ত-
অবমুক্ত বাতাসের দামে সর্বদাই সার্ভিসে নিয়োজিত।
দেশের প্রাচীর ছাড়িয়ে বিদেশের যেকোনো প্রান্ত থেকে
যে-কেউ, যে-কোনো বয়সী বয়সের মানুষের জন্যই…

স্টারলিংক সেবার মতো আমরা দেশের প্রতিটি গ্রাম, দ্বীপাঞ্চল, দুর্গম পাহাড়ি অঞ্চলে অতি উচ্চগতির-
ইন্টারনেট সেবার মতো বৈষম্যকে আওতায় এনেছি;
কেন দেরি করবেন আর- আপনারা ঠেলেচুরে আসুন।
শহর নগর মহানগরের ভিতর সাপ্লাই আগেই দিয়েছি
বহু আগেই স্টারলিংক মাধ্যমের মতো স্বল্পমূল্যে-
উচ্চগতির বৈষম্য ইন্টারনেটে বাংলাদেশের ডিজিটাল জগতে একটি মাইলফলক সৃষ্টিতে অংশীদারিত্ব হতে।
আপনারা সবই জানেন- আপনারই তো প্রত্যক্ষদর্শী;
আর এতে করে বৈষম্যের বীজভাণ্ডারের নামডাকে
জনগণের সেরাবৈষম্য প্রাপ্তির অধিকারে পৌঁছে যাবে
আমরা গ্যারান্টি দিচ্ছি ক্ষতির কোনও সম্ভাবনা নেই।

প্রিয় বন্ধুগণ, আমাদের অফুরন্ত বৈষম্যের বীজ আছে

আপনাদের চাহিদা মোতাবেক যোগান দিতে বসেছি
বৈচিত্র্যময় আয়োজনের বৈচিত্র্য বৈষম্য বীজভান্ডারে।
আগেই বলেছি- যেকোনও সেক্টরে চাষাবাদের জন্যই
সেক্টরগুলোতে বীজ পৌঁছাতে পারলেই বড় শান্তি-
চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি
রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে পারলেই অক্লান্তশ্রম কাজে দেবে
বৈষম্যে বৈষম্যে মুখরিত উজ্জ্বল মুখ উজ্জীবিত হবে
তাই এত ছটফট করার উপায় নেই; ধৈর্যধারণ করুন-

দেখুন বহু বহুপাক্ষিকতার বৈষম্যবীজ ডিসপ্লে করেছি
বাণিজ্য-শিক্ষা-কারিগরি-প্রযুক্তি ও মানবিক- কী চান-
এইসমস্ত প্রশ্নবিদ্ধ করার সর্বোত্তম তাজাবীজ পাবেন
বৈষম্য বীজভান্ডারের বীজে যা যা উচ্চ ফলন দেয়,
আসুন একনিষ্ঠ দর্শকশ্রোতামন্ডলি হিসেবে দেখিশুনি:
রাজনৈতিক উত্তেজনা, ঋণের বোঝা, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, নিপীড়ন-দুর্নীতিসহ আরও
আরও হরেকরকমের ফলন পেতে চলে আসুন-
আমরা আপনাদের অপেক্ষা-প্রতীক্ষায় কর্মরত আছি।

বন্ধুগণ, আপনারা বৈষম্যের নির্ভেজাল বীজ পাবেন
সাধারণ মানুষের ক্ষুদ্রভোগান্তি কমাতেই এ আয়োজন
আপনারা প্রবাহমান কাল থেকেই অবগত আছেন;
বৈষম্যের সুবৈচিত্র্য প্রতিষ্ঠিত এই বীজভান্ডার নিয়ে।
এটি নতুন ইমেজে আপনাদের সামনে হাজির হয়েছে
সুদের হার ও ঋণের মাত্রা বাড়াতে, আর্থিক বাজারে
অস্থিরতা বাড়াতে, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক উত্তেজনা আর বাণিজ্যে ব্যাঘাত ঘটাতে
অবকাঠামোগত অসুখ বিসুখের রোগ মরুক গিয়ে..
আপনারা এতটুকুও চিন্তিত হবেন না, নিশ্চিত থাকুন-
দেখুন এখানে প্রতিদিন ফুল ফুটে, আশ্চর্যের ফুল-
বারুদের ফুল, এমন ফুলে ধোঁয়াগন্ধ ভরে আকাশে
যেমন ফিলিস্তিনির বুকে- বারুদ আগুনের মৌসুম!
তেমনই এখানে ফুলেওঠে তুমুল বৈষম্যের জলোচ্ছ্বাস

আপনারা সকলেই বৈষম্যের বীজ ভান্ডারে আসুন-
দেখুন বৈষম্যপাখি! বৈষম্যের ডানা মেলে বিশ্ববায়ুতে
উড়ে চলে সীমানাহীন অসীম আকাশের দিকে দিকে
নামহীন গোত্রহীন আর বংশহীন ছিন্নভিন্ন পরিচয়ে-
এই যেমন ধরুন- প্রত্নতত্ত্ব, গণপূর্ত, খাদ্য, কারা সঙ্গে
প্রাণী সম্পদ, ভূতাত্ত্বিক জরিপ আরও নগর উন্নয়ন-
মাউশির কথা কি আর বলবো! আগুনে বৈষম্যভরা,
সেয়ানে সেয়ানে সিয়ানাগিরির যৈবতী বৈষম্যবীজ।
ফলিয়ে নিচ্ছে ভীষণ নিরহ জন রক্ত পানির ফসল
শিক্ষক নামের উপদেষ্টাদের দিলাম তাই ঘৃণার সাগর।

আপনারা দেশের মানুষ, বিশ্বের আনাচে-কানাচেতে
সীমানার ভিতরবাহির যে যেখানে আছেন আসুন,
বৈষম্যেবীজ ভাণ্ডারে সময় মতো চলে আসুন-
দেখুন, বৈষম্যের বীজ ভাণ্ডারের আকর্ষণীয় চেহারা।
এখানকার বীজেই অভিজাত বৈষষ্যের ফলন পাবেন
বাহান্ন থেকে একাত্তরের পথে আসা সমূহ বৃথা যাবে
অকপটে স্বীকারও করবেন আপনারা বিশ্বাস করুন,
বৈষম্যের চাকচিক্যতা বাড়ানোইতো আমাদের আজ।
আটটি বিভাগসহ তিনটি বিভাগ ঝরাপাতার নগ্নতা;
দেশনামক গাছটি এটিকে শিল্প বলে- বৈষম্যেরশিল্প!

প্রিয় বন্ধুগণ, শুনুন, আপনারা অধৈর্য হবেন না,
বৈষম্যের বীজভাণ্ডারে আসুন- অফুরন্ত বীজ নিতে-
আপনারাইতো আমাদের আসল খরিদদার;
আমরাতো আপনাদেরই সেবায় সর্বদা নিয়োজিত।
বৈষম্যের বীজ ভান্ডারের বীজের ফলনগুলো দেখুন
এই দুর্মূল্যের বাজারে কত সহজে এগুলো পাওয়া যায়
সত্যি,আজকাল ইঞ্চিতে ইঞ্চিতে গিরায় গিরায় মেলে
ডানে বামে সামনে পিছনে আর বেডরুমের সিথানে।
এখন আর চোখ খুলে এগুলো ঠিক দেখা লাগে না;
চোখ বুজলেই দিনের আলোর মতো স্পষ্ট প্রতীয়মান।

আমাদের বীজে আরও যেসব উন্নত বৈষম্য ফলে,তা-
রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী থেকে মন্ত্রিপরিষদ বিভাগের চেয়ারগুলো ভালো জানে
এছাড়াও খাদ্য, কৃষি, শিক্ষা, অর্থ, ভূমি, ধর্ম, নৌ,পানি
ও মৎস্য কোনটাও বাদ যাচ্ছে না উচ্চবৈষম্য ফলনে..
আসুন না আরেকটু মনোযোগী হই, জানাশোনা হোক
এই বৈষম্যের বীজভান্ডারের বীজ কতটা শক্তিশালী…
সমাজকল্যাণ, যুব-ক্রীড়া, মহিলা ও শিশু এগিয়েছে
নতুন মাত্রা পেয়েছে পরিবেশ, বন আর প্রতিরক্ষা।
গিজগিজ করে বেড়ে উঠছে বৈষম্য ফসলের মাঠ
সোনালি বৈষম্যের ফসল যেন দেখছে না কেউ!
সংস্কৃতি-বাণিজ্য-পররাষ্ট্র-জনপ্রশাসন চান্না দিয়ে ওঠে
সড়ক পরিবহন, সেতু, তথ্য-সম্প্রচার বিজ্ঞাপনে ঢাকে
পাট-বস্ত্র,শ্রম-কর্মসংস্থান, পরিকল্পনার নাকের ডগায়
এভাবেই আইন বিচার ও সংসদ চলে বৈষম্য জোয়ারে
আপনারা সকলেই বৈষম্যের বীজভান্ডারে চলে আসুন
বীজের ফলনগুলো এই সমাজের দর্পণ সাময়িকী
দেখুন, আরও কী কী ধরণের উন্নত বৈষম্য ফলে-
এখনকার বীজগুলোতে সময়ের সেরা বৈষম্য ফলে।

আপনারা সকলেই বৈষম্যের বীজ ভান্ডারে আসুন
দেখুন,জনপ্রশাসন, বাণিজ্য,বিমান ও পর্যটন-
বিদ্যুৎ, জ্বালানি,খনিজ; স্বাস্থ্য-পরিবারে উচ্চফলন
এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
তরতর করে বেড়ে উঠছে বৈষম্য ফসলের নীলমাঠ
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির কথা কী আর
বলতে হয়- স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধের ইতিকথা..
রাজনীতি ক্ষমতার চটাংচটাং শানে নুযূল পতিত
যদি পারেন বৈষম্যের বীজকে ইতিকাফেই পাঠান,
পারলে কিছুটা ফরজে কেফায়া অর্জন করে আসুক।

এতক্ষণ আপনারা বৈষম্যের নির্ভেজাল বীজের সব
ফতোয়াই শুনলেন; সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত-
এভাবে এদেশে চলমান বৈষম্য বীজভান্ডারের কদর
জানেন তো এই বীজভান্ডারের মালিকানা জনগণ-
এদের যত্ন আদরেইতো বৈষম্য মাথাচাড়া দিয়েছে;
ক্ষমতা, হামলা, মামলা,গুম, খুনের ভয়ওতো রয়েছে।
দেশের নীতিনির্ধারক আমলা থেকে শুরু করে-
এমপি, মন্ত্রী, হর্তাকর্তারা, কর্মকর্তা-কর্মচারী সবাই
এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ স্বার্থের হেফাজতে-
মুখোশ পরা মানুষের অন্তরালে বোধ বিক্রি করেছে।

আপনারা সকলেই বৈষম্যের বীজ ভাণ্ডারে আসুন
এসেম্বলি আর ক্যাবিনেট আর গভর্নমেন্টকে দেখুন
আমাদের বৈষম্যের বীজভান্ডারের আসল সূতিকাগার
জনতার কিয়দংশকে নিয়ে জমজমাট ব্যবসা করছে।
হালচালে এসে সংস্কারের লোভনীয় সংস্কার চলছে;
একটি বৈষম্যবিরোধী রক্তাক্ত কবিতা অযথা লিখছে।

জনপ্রিয় পোস্ট

গোলাম রববানীর দীর্ঘ কবিতা  

একটি বৈষম্যবিরোধী রক্তাক্ত কবিতা

আপডেট : ০৯:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫