ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবস-২৫ সংখ্যা

এম এ ওয়াজেদের কবিতা : আজ চৌদ্দ ডিসেম্বর 

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • 318

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

আজ চৌদ্দ ডিসেম্বর 

এম এ ওয়াজেদ 

মুমূর্ষু বোধের আসন্নপ্রসবা ধ্বংসের সংকলিত মৃত্যুদ্বারে
তোমার বুট পরা নিষিদ্ধ শরীর আমি দেখেছি
দেখেছি হত্যা উন্মাদনার অনুমোদিত পাগলাটে উৎপীড়ন
নিষ্পাপ যে রক্তগুলো তোমাদের হালাল ছিলোনা
আহলে মজলুমের বঞ্চনার যে দীর্ঘশ্বাসের আহাজারি
ইলেকট্রোকার্ডিওগ্ৰামের শতভাগ নিখুঁত পরীক্ষায়
আমাদের হৃৎস্পন্দনের পাঠগুলো ছিলো
বিপথমুক্ত অধিকার আদায়ের উৎপীড়িত প্যান্ডেল
সে প্যান্ডেল তছনছ করে নষ্টাচারের ইগল পাখি ।

এই উদ্যানবাড়ির অঙ্কুরিত তরু লতা গুল্ম
কতই না সতেজ শোভাময় দীপ্তিময় উজ্জ্বল ছিলো
নিম্নমুখী প্রবণতার বিষবৃক্ষ নিমজ্জিত ভ্রষ্টাচার
নিদ্রাহীন মাতলামির চিত্তবিক্ষোভের সিলমোহর
ভুলে গিয়েছিলো ঐশী শাসনের শাস্তিযোগ্য নিষেধাজ্ঞা
নারকীয় হত্যাযজ্ঞের উষ্ণমণ্ডলীয় উদ্ধত বেয়নেটে
বিপর্যস্ত উল্কাপিণ্ড প্রদক্ষিণ করে কষ্টের মহাশূন্য
ওরা ছিলো গোঁয়ার নির্দয় নির্মম নিষ্ঠুর
ছিলো রসবোধহীন ধর্মব্যবসায়ী লাবণ্যহীন কর্কশ
অতিরঞ্জনের অত্যাচারী নির্বুদ্ধিতার অকৃতজ্ঞ কপটচারী
চৈতন্যহীনতার পরিশ্রুত শিক্ষাহীন প্রেতাত্মার প্রতিমূর্তি
মমতাবঞ্চিত নিবিড় তিমিরের ছায়াসমাবৃত উপসর্গ ।

পাললিক বুরুজের শৃঙ্গডাল ওরা ভেঙে ফেলে
ভেঙে ফেলে আকাশচারী বাগিচার সবুজ মিনার
একাগ্ৰচিত্ততার ইত্তেহাদের আলোকিত মুখগুলো
যাদের ঘ্রাণেন্দ্রিয় ভরপুর ছিলো সৌরভান্বিত মধুকোষে
যারা ছিলো গিরিপ্রপাতের মাধবকুণ্ড জলপ্রপাত
হায়েনার চৌর্যবৃত্তিক কৌটিলিক প্রাণহারী জিঘাংসা
হত্যা করে ব্যথিত বদ্বীপের জিতেন্দ্রিয় মনীষা ।

শিকারি কুকুরের মতো অমার্জিত লোকনৃত্যের স্বাচ্ছন্দ্যে
ওরা হত্যা করে মুনীর চৌধুরী আনোয়ার পাশা
গোবিন্দ চন্দ্র দেব ফজলে রাব্বি আব্দুল আলিম
হত্যা করে আলতাফ মাহমুদ শহীদুল্লাহ কায়সার
মোফাজ্জল হায়দার চৌধুরীসহ অগণিত সূর্য সন্তান
রায়েরবাজার বধ্যভূমিতে গণহত্যার ক্রোনোলজি
ঠিক যেনো প্রতিরোধের টার্মিনালের যুদ্ধকুঠার
আজ চৌদ্দ ডিসেম্বর
প্রতিবাদের লৌহকঠিন পৌরুষদীপ্ত শপথের বৈধতায়
আমার অশ্রুগুলো ঝরে পড়ে অগ্নিশিখার বারুদের মতো ।
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

বিজয় দিবস-২৫ সংখ্যা

এম এ ওয়াজেদের কবিতা : আজ চৌদ্দ ডিসেম্বর 

আপডেট : ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫