ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এম এ ওয়াজেদের কবিতা : এপস্টেইন ফাইলস 

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৭:০২:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 374

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

এপস্টেইন ফাইলস 

এম এ ওয়াজেদ  

সভ্যতার আঁধারগুলো শুয়ে আছে অন্ধকার বেলকনিতে
লোকান্তরিত সময়সূচিতে মুছে গেছে বিশ্বাসের নমিনেটর
দুর্বৃত্তায়নে ভেঙে পড়েছে অভিসারিণী বিজ্ঞপ্তির ডেনিয়ার
পুষ্পাঞ্জলির নিঃস্বভাণ্ডারে দানবের দূষিত ডিপ্লয়মেন্ট
তছনছ করেছে অসুস্থ শ্বাসনালির ডিটেকটিভ ডিজাইন
ডাইনামিক স্বৈরভোজের বেপরোয়া হিংস্র বিধ্বংসী পোত
নৃত্য করে বিষণ্ণ সম্ভাবনার নিকটবর্তী দৃষ্টিহীন বাংকারে
হে ডায়াবোলিক ” লিটল সেন্ট জেমস্ ” দ্বীপ-
ভেঙে পড়ুক তোমার প্রমোদবিহারের দণ্ডিত ডরমিটরি
আমাদের অনন্দিত অভিশাপের অগ্নিকান্না গ্ৰহণ করো

শিশিরসিক্ত নবোদয়ের অভিষিক্ত ওপেন হার্ট সার্জারি
খুঁজে পেয়েছে ধ্বংসবাদী অস্তাচলের নির্বোধ ডোরনেইল
সৌন্দর্যদায়িনী শাহজাদি পায়রার খোঁপ খামচে ধরেছে
ক্ষয়প্রাপ্ত মোর্স কোডের সুখবাদী একাডেমিক ড্রাগনফ্লাই
প্রতারিত বাষ্পায়নে আমাদের সুখ স্বপ্নগুলো ভেঙে যায়
সঞ্চিত ধূসর বরফকণায় ঢাকা পড়ে প্রেমসিক্ত মধুকোষ
জীবনের দোলনাঘোড়ায় ইতিহাসের অভিনীত ভণ্ডামি
কেড়ে নিয়েছে প্রসন্ন প্রসুনের গ্লোবাল ফুয়েল ইনজেকশন
হে আর্তস্বরের গৌরবচিহ্ন টিএস এলিয়ট-
আজ ভুলে গেছি তোমার দি ওয়াস্ট ল্যান্ডের পঙ্ক্তিগুলো

মাধবীলতার বন্ধনাঙ্গুরী আত্মসাৎ করে স্থূল বেশ্যাপুরুষ
অদরদি বাফার জোন ঘিরে রেখেছে অসভ্য বুলটেরিয়ার
ভয়ঙ্কর বার্গান্ডি পান করে জেফরি এপষ্টেইনের বানসেন
আমাদের কুসুমোদ্যানের পুষ্পহাসির ভূমিষ্ঠ যে ফুলগুলো
হারিয়ে গেছে ডেভিলস ট্রায়াঙ্গলের ক্ষুধার্ত পাইপলাইনে
আত্মযন্ত্রণার কান্নাবৃষ্টিতে ভিজে গেছে মানবীর অন্তর্দেশ
তাদের শরীরের কচি হাড় মাংস লিভার খেয়ে ফেলেছে
অতি দানবিকতার গন্ধমুখ কলার্ড সাপ জায়ান্ট হর্নেট
হে সভ্যতার অগ্নিদগ্ধ সমাধিভূমি-
ঘৃণার বিষথুথুতে পুড়ে যাক তোমার এপস্টেইন ফাইলস
জনপ্রিয় পোস্ট

এম এ ওয়াজেদের কবিতা : এপস্টেইন ফাইলস 

আপডেট : ০৭:০২:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬