ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এম এ ওয়াজেদের কবিতা : এসিড রেইন এবং বিপত্নীক ভাবনা 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • 327

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

এসিড রেইন এবং বিপত্নীক ভাবনা 

এম এ ওয়াজেদ 

আমাদের আনন্দোদ্যানে যন্ত্রণার এগনোস্টিক আইলা
বিজয়ের উত্তেজিত স্মারকলিপি হাতে এগিয়ে আসে
বর্ণোজ্জ্বল ক্ষুধিত এজেন্সির দ্য এলিমেন্টারি ক্যানালে
লুকিয়ে থাকে ত্রাসের শঙ্কাবাদী সামুদ্রিক অ্যালবাট্রস
হে নৈরাশ্যবাদী বিজ্ঞপ্তির সারিবদ্ধ পঙক্তিবিন্যাস-
তোমার অন্তর্জগত খেয়ে ফেলেছে অ্যালকোহলিক প্রণয়
সার্টিফিকেটধারী যে এইলিনিস্টকে বলা হয়েছিলো-
সিভিলাইজেশনের ইন্দ্রিক মেন্টাল ডিজিজ পরীক্ষা করো
অ্যালার্জিক অমুগ্ধতার সম্মোহনী দ্য অ্যালাইড পাওয়ারস্
আগেই ছিঁড়ে ফেলেছে সূর্যোদয়ের প্রভাতি অ্যালমা ম্যাটার

তোমার অস্ত্রাগার ভরে গেছে এন্টিপ্যাথিক এন্টিপার্সোনেলে
তোমার রক্তহাতে দর্শনের সুখবাদী থিসিস দেখে-
এই সভ্যতা ভুলে গেছে লজ্জাবতী নববধূর সুরেলা এনথেম
গাজার অনাহারী শরীরে গর্ভবতী মহিলাদের ক্লিনিকগুলো
পুড়িয়ে দিয়েছে নরাকারিক অ্যানথ্রাক্সের এন্টি-হিরো
বিপরীতমুখী বিপর্যয়ের পূর্বাভাসিক ধ্বংসযজ্ঞের তীব্রতায়
পুড়ে গেছে আমাদের হৃৎপিণ্ডের রক্তবাহী প্রধান ধমনি
উদ্বিগ্ন কর্ণমূলের হাড়গুলো জায়নবাদী ট্যাংকের মুখোমুখি
শিম্পাঞ্জিক এপেনডেকটোমি ভর করে পুতিনের ঘাড়ে
পাল্টাতে চায় শিক্ষানবিশ ইউক্রেনের ব্যথিত অ্যানথোলজি

সতত বয়ে চলে অগ্নিবৃষ্টি বিরোধী বাতাস বন্য শৈত্যপ্রবাহ
আমাদের জন্মগত পরাগধানীতে যে এন্টিবায়োটিক ছিলো
তার অন্তর্সত্তা খেয়ে ফেলেছে প্রাণধ্বংসের অ্যারাকনিড
নীলকণ্ঠ পর্বতের অভিমানী বরফগুলো গলে যায়
হামাগুড়ি দিয়ে হাঁটতে থাকে প্রতিবাদহীন আর্চবিশপ
আত্নসাতিক ভোজনশালায় ঘুম পাড়ে অ্যারাবিস্ট শায়খ
আজাদির দ্বীপপুঞ্জখচিত সমুদ্র সৈকতে-
আজো সদর্পে চোষে বেড়ায় কুখ্যাত জলদস্যু ব্লাকবিয়ার্ড
তার প্রেমিকা ক্যালিকো জ্যাক ব্ল্যাকহেম ডেভিল অ্যান বনি
বিচ্ছুরিত বাঁকা হাসিগুলো প্রদক্ষিণ করে লিপ্সু মৎস্যাধার

আমাদের শুভবোধের রৌদ্রালোকিত আর্কাইভ-
ভরে গেছে পুষ্পহীন বিধবা শিউলির কদাচারী রূপহীনতায়
বিদ্বেষের ভয়ার্ত এসিড রেইন অবিরাম ঝরতে থাকে
আমাদের বিপত্নীক ভাবনাগুলো-
বৃক্ষহীন নিষ্ফলা কালাহারি মরুভূমিতে চিরদিন হারিয়ে যায়
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

এম এ ওয়াজেদের কবিতা : এসিড রেইন এবং বিপত্নীক ভাবনা 

আপডেট : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫