ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এম এ ওয়াজেদের কবিতা : মহাকাশসফর

  • বাংলাবাঁক
  • আপডেট : ১১:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 273

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

মহাকাশসফর

এম এ ওয়াজেদ 

আমাদের জন্মলগ্নের রক্তগুলো নীল নয় লাল ছিলো
আমাদের আত্নগত শুক্রাণু বা ডিম্বাণু অবিকল আছে
মানবপ্রজাতির ল্যাবরেটরিক নমুনা পরীক্ষায়-
হে অ্যানাটমি ফিজিওলজিস্ট ভিন্ন কিছু পেয়েছো কী ?
ভ্রষ্ট রাশনালিস্ট ইবলিস ডেসপারেট কাবিল
খেয়ে ফেলেছে বৃষ্টিহীন জ্ঞানশূন্যতার অমুগ্ধ স্পীডওয়েল
হে অপচ্ছায়ান্ন দুঃখদুর্দশার আতঙ্কিত দুঃশাসন-
নিঃশেষ হয়েছে সঞ্চারিত সাহসিকতার বাসন্তিক বর্ণচ্ছটা
হিংস্র ঈগলের ধ্বংসপ্রবণ নখরের আঁচড়ে
ভরে যায় পৃথিবীর রক্তশয্যার বিবর্ণ বৃন্তহীন আস্তাবল

হে সুপ্রান্যাশনালিস্টিক চেতনার সাইক্লোনিক ক্রসফায়ার-
আমাদের লহরিত শিহরণের রোমাঞ্চিত শুভবোধগুলো
প্রত্যয়হীন অবিশ্বাসের নিঃসন্দিগ্ধতাহীন টেলিপ্রিন্টার
সভ্যতার কভার পেজে ওই দেখো ম্যাজিক্যাল টিউবলাইট
তমসাচ্ছন্ন কৃষ্ণতায় ছেয়ে গেছে পিগমিস্টিক প্রভোস্ট
ওরা রফতানি করে নষ্টিক ইনফ্রাডিগ ব্যানানা রিপাবলিক
আমাদের অস্তিত্ববাদী পুষ্পোদ্যান কুরে কুরে খায়-
জাতিগত হিংস্রতার বুদ্ধিভ্রষ্ট পাইওরিয়া দৃষ্টিহীন প্রবচন
হে অপ্রেমমুগ্ধতার সংশয়বাদী কপিপেস্টিক প্রফেসর-
তোমার থিসিস পেপারের স্ট্যাটাস আনন্দহীন শূন্যঅরণ্য

আমাদের যে প্রোটিনিক গুণাবলীর পুঁটি মাছ ছিলো-
তার প্রাণকলিজা খুবলে খায় লম্বা ঠোঁটের শ্বেতাঙ্গিস্ট বক
ভার্জিন ক্যুইন রানি প্রথম এলিজাবেথ অথবা নেফারতিতি
শোষণের ডেবিট কার্ডে ধ্বংস করেছে মানবতার প্রেমরস
হে এশিয়া-আফ্রিকার গৃহপালিত অত্যাচারিত মৃত্তিকা
আজো আমি জালিয়ানওয়ালাবাগের রক্তগন্ধে বেহুঁশ হই
নিপীড়িত রুয়াণ্ডার শরীর থেকে গড়িয়ে পড়ে সন্ত্রাস-অশ্রু
নামিবিয়ার জেনোসাইডে নৃত্যরত-দানব লোথার ফন ট্রোথা
হে আমার রক্ত-বিদ্রোহের অভিমানী আর্তনাদ
পৃথিবীর রক্ত-প্রান্তরে আমাদের মহাকাশসফর স্থগিত হোক

জনপ্রিয় পোস্ট

এম এ ওয়াজেদের কবিতা : মহাকাশসফর

আপডেট : ১১:১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫