ছবি: ইন্টারনেট থেকে
কবিতাংশ : আবু আফজাল সালেহ
(১)
মনে করো না চাঁদ হারিয়ে গেছে
চাঁদকে আড়াল করেছো
তুমি অমাবস্যার ছায়া দেখেছো
দেখেছো, আলোর সাময়িক বিরতি।
(২)
নদী দেখতে গেলাম, দেখে এলাম সমুদ্র—
মানে আমার নদীই আজ সমুদ্র
আমি বাণিজ্য-জাহাজ বুঝি না
মানবিক-সমুদ্র বাণিজ্য বোঝে না।
(৩)
গোখরা সাপে দৌড়ের উপর রাখে
ঢোড়াসাপ মার খায়
সবসময়।
(৪)
কালো লোকের জন্য কালো কবিতা হৃদয় ও বিবেকের রং কালো না।
(৫)
যে-যা-বলে বলুক মিতা
আমি বলি কি,
ভাতই উৎকৃষ্ট কবিতা।
বাংলাবাঁক 
