ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবস-২৫ সংখ্যা

কবিতা : অন্দর-বাইরের রক্তচক্ষু উপেক্ষা করে  

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৮:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 293

অন্দর-বাইরের রক্তচক্ষু উপেক্ষা করে  

ডিসেম্বর এলেই মেঘনা ফুলে ওঠে প্রতিরোধের সমারোহে  

তা-থই-থই জলের কম্পনের হিল্লোল 

কুতুবদিয়ায় সাভারে বুড়িগঙ্গায় চুকনগরে কান্নার রোল

ডিসেম্বর এলেই আম্রকাননগুলি দুলে ওঠে—

ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত চুয়াডাঙ্গায়

মেহেরপুর যশোর ঢাকা চট্টগ্রাম সিলেট ভোলা রংপুরে কোরাসধ্বনি

নগর-প্রান্তরের ঢেউয়ে মতিউর জাহাঙ্গীর রউফ তারামন বিবি…   

অন্দর-বাইরের হায়েনাদের রক্তচক্ষু উপেক্ষা করে

অগ্নিশিখা ক্ষয়ে ক্ষয়ে প্রদীপ্ত স্বাক্ষরের ষোলোই ডিসেম্বর   

বারুদের গন্ধে মেতে ওঠে প্রজাপতি নেচে ওঠে বাংলাদেশ।

জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

বিজয় দিবস-২৫ সংখ্যা

কবিতা : অন্দর-বাইরের রক্তচক্ষু উপেক্ষা করে  

আপডেট : ০৮:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫