একা থাকার আকুলতা বোঝে না অন্ধকার
আর ভালো লাগে না এই অন্ধকার সময়।
হামাগুড়ি দিয়ে ডুবে গেল সূর্য
চুপিচুপি উঠে এলো নিস্তব্ধতা
বারান্দায় আরাম কেদারায় হাতে চায়ের কাপ
ঝিমিয়ে পড়ে উদ্যম, ঘুমিয়ে যায় মস্তিষ্ক
এরপর অন্ধকার
শুধুই অন্ধকার।
এরপর বৃষ্টি। তুমুল বৃষ্টি।
জলে জলে পাথার, সামনে পিছনে উঠোনে
চুপিচুপি দরজায় টোকা দেয় আঘাত
ব্যথা বাড়ে ঘাড়ে, ব্যথা বাড়ে শিরদাঁড়ায়
পঙ্গু হওয়ার উপক্রম
অন্ধকারে পাপগুলো সামনে এসে দাঁড়ায়
অসহ্য লাগে এ অন্ধকার।
অন্ধকার কী বিবেককে নাড়িয়ে দেয়?
একা থাকার আকুলতা কী অন্ধকার বোঝে না ?
বাংলাবাঁক 










