ছবি: ইন্টারনেট থেকে
কতকিছু বলে যাচ্ছে কার্তিকের রাত
আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ, একাকিত্ববোধ করো না
বলে যাচ্ছে কেউ কেউ
ছেলেবেলা, রাতজাগা পাখি, রাতের তারা, একাকী চাঁদ…
আবু আফজাল সালেহ, ভয় পেয়ো না
চোখ বন্ধ করে আত্মজিজ্ঞাসা করো
কী প্রবল শক্তির তোমার অন্তর
আবু আফজাল সালেহ,দূরে তাকাও
ওই যে মহাসড়ক, ফিউচারিস্ট, ফবিস্ট
পদ্মা-মেঘনা-যমুনা, বলাকার দল, ভ্যানগগের ছবি…
আরও কতকিছু বলে যাচ্ছে এই কার্তিকের রাত
ছেলেবেলা, রাতজাগা পাখি, রাতের তারা, একাকী চাঁদ…
বাংলাবাঁক 
