ডিসেম্বর নিরবতার মাস
গোলাম রববানী
চারদিকে সম্পদের পাহাড় দেখছি;
বাংলার দারিদ্র্যের কলঙ্কতিলক শুধু আমার কপালে-
তবু কেন যে দেখতে পারছি না আমি।
শোনো, ডিসেম্বর আর একনদীরক্ত;
তোমাদের জন্য বুক ফেটে যাচ্ছে- পতাকা বলছি আমি।
নিঃশ্বাস থেমে থাকে না; বাতাস কী অকৃতজ্ঞ হয়?
প্লিজ, আমাকে একটি শক্তিশালী কলম দাও;
নিরবতার এই ডিসেম্বর মাসে-ই
আমি একটি কবিতা লিখব- ডিসেম্বর জয় বাংলার মাস।
বাংলাবাঁক 










