সময়ের এক উজ্জ্বল সফল শব্দচাষী
গোলাম রববানী
(উৎসর্গ: কবি আমিনুল ইসলামকে)
হে কবিতা, পৃথিবীর ফুল, ফুটেছিল ভুল কোনও গুণে-
আঠালো ও পোড়ামাটির মতো শুষ্ক;
মৃত্তিকার সব সার নির্যাস রুহে-
যদি কবি হয় সরণদীপ- কবিতা ঠিক জেদ্দার ধুলোমাটি।
এই দুই নিয়ে যাত্রা যেমন- তেমন করে
কবিতার পথে..
সপ্তসিন্ধু দশদিগন্ত মাথাজোড়া আমিনুল ইসলাম কবি!
স্বপ্ন দেখে প্রত্যয় বুনে বিশ্বজুড়ে
বিশ্বসাহিত্য অঙ্গনে…
সময় স্রোতের- চিত্রকলার রূপান্তরের মৌলিকত্ব,
চিত্রশিল্পের বিবর্তনের
কান্ডারি সে যে এক বিশেষ স্বতন্ত্র-
হে ধ্যানের কবি! কাব্যিক গঠনে একদম নেই কোনও প্রশ্ন;
হে সময় সচেতনতার কবি!
তুমি গণ্য- আধুনিক উঠোন মান্য।
এক প্রকৃতি, এক সৌন্দর্য, ভালোবাসার ফসলের মাঠে
সময়ের এক উজ্জ্বল সফল শব্দচাষী: নন্দনতত্ত্বের বাঁশি!
মহানন্দা নদী সাক্ষী: সুরমানগর বসে বসে ভাবছে
কপোতাক্ষ পাড়ের ছেলে; “সাময়িকীর সেরা সার্থক কবি।”
যেন মনে হয় এই আমার; কবিতা তার বেঁচে থাকার অক্সিজেন।
এই সময়ের জেন-জির মতো: তারুণ্যের বেগ আর যৌবনের গান।
কবিতা তো কবিতা নই- কবিতা ঠিক পৃথিবীর সঠিক
চেহারাটা দেখানোর এক অত্যাধুনিক আয়না এটাই বুঝুক!
বাংলাবাঁক 










