ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পোস্টমডার্ন কবিতা

মুরারি সিংহের কবিতা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০২:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 299

জংলি-উপনিবেশ

মুরারি সিংহ

বলাকা হতে চাওয়া মৌমাছিদের গিটারে ডুব দেয় আমার রক্তাল্পতা
বেলাইনে চলা জলস্রোতের থেকে কুড়িয়ে আনে মন
তবু ভোরের কুয়াশা-মাখা লবঙ্গলতিকার শরীর পাই কই
রাস্তা-আলো করা নতুন যৌবন
সে যেন কার জাতিস্মর ওড়নার জংলি উপনিবেশে
তুফানি পারাপার নামাচ্ছে
চিলেকোঠার ঘরে একদিন কবে যেন
জোয়ার-ভাটার খেলায়
নাভিহ্রদের দিকে পাশ ফিরেছিলাম
বসুন্ধরার শরীরে এঁকে দিয়েছিলাম
কিছু অনুবাদ
ব্রজবুলি ভাষায়
ও দরদিয়া
সাইকেল-কিশোরীর ব্রেসিয়ার ঘষে আমাকেও তবে এঁটো করে দাও
এত মানুষের গাদায় আমিও ঝুঁকে পড়ি
ছাতা-হারানো পাললিকের নিষিদ্ধ শূন্যতায়

জনপ্রিয় পোস্ট

পোস্টমডার্ন কবিতা

মুরারি সিংহের কবিতা

আপডেট : ০২:১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪