ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবস-২৪ সংখ্যা

তূয়া নূরের কবিতা : গল্প

  • বাংলাবাঁক
  • আপডেট : ১০:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • 227

গল্প
তূয়া নূর


সেই লাশ গুলো কোথায় গেলো দাদু ভাসতে ভাসতে….
নাতি-নাতিনরা আরো শুনতে চায়।

তার আগের জীবনের যতো গল্প ছিলো—
ছেলে ভুলানো, কল্পনায় বানানো রূপকথার গল্প দাদু- নানুর কাছে শোনা।
যুদ্ধ থেকে ফিরে এসে সে হয়ে গেছে অন্য মানু্ষ,
এখন তার কাছে শুধু যুদ্ধের গল্প।
এ ছাড়া আর কোন গল্প নেই।
নিজ চোখে দেখা।
নিজেই সে সাক্ষী।
কপোতাক্ষ দিয়ে কতো লাশ গেছে ভেসে
কতো রক্ত শুষে নিলো মাটি,
দ্বীপ জেগে উঠলো না মোহনায়।
মাটি আর উর্বর হলো না—

এই কথা বলে সে আক্ষেপ করে। 

কুসুমের ঘর ভেঙে গেলো
এখন সে বাপের ভিটায়।
কি দোষ ছিলো তার?

যুদ্ধের বছর তার বয়স ছিলো উনিশ,
এক টগবগে যুবক,
তার বুকের হাড়গুলো গোনা যায় এখন।
মনে হয় এইতো সেদিনের কথা,
সময় কেন যায় না?— এমন কথা একদিন যে বলতো,
আজ দেখে জীবন থেকে হঠাৎ কখন কতোটা বছর এক পলকে যেন হয়েছে হাওয়া।

লাঠি ভর দিয়ে উঠোনে এসে বসে
রোদ পোহায় এক তরুণ যোদ্ধা,
তার কাছে সব তরতাজা যুদ্ধের গল্প
যেন কিছুক্ষণ আগে ঘটে গেছে
বন্দুকের ডগায় পতাকা বেঁধে ফিরছে ঘরে।
তার পাশে ভিড় করে বসা নাতি-নাতনিরা
তারা সুর করে বলে,
সেই লাশ গুলো কোথায় গেলো দাদু ভাসতে ভাসতে…

শুরু হয় তার গল্প বলা।
নিজের গল্প।
নিজের চোখে দেখা।
এই বাইরে যেন আর কোন গল্প হয় না,
এর চেয়ে আর কোন ভাল গল্প হতে পারে না। 

11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417
জনপ্রিয় পোস্ট

বিজয় দিবস-২৪ সংখ্যা

তূয়া নূরের কবিতা : গল্প

আপডেট : ১০:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

গল্প
তূয়া নূর


সেই লাশ গুলো কোথায় গেলো দাদু ভাসতে ভাসতে….
নাতি-নাতিনরা আরো শুনতে চায়।

তার আগের জীবনের যতো গল্প ছিলো—
ছেলে ভুলানো, কল্পনায় বানানো রূপকথার গল্প দাদু- নানুর কাছে শোনা।
যুদ্ধ থেকে ফিরে এসে সে হয়ে গেছে অন্য মানু্ষ,
এখন তার কাছে শুধু যুদ্ধের গল্প।
এ ছাড়া আর কোন গল্প নেই।
নিজ চোখে দেখা।
নিজেই সে সাক্ষী।
কপোতাক্ষ দিয়ে কতো লাশ গেছে ভেসে
কতো রক্ত শুষে নিলো মাটি,
দ্বীপ জেগে উঠলো না মোহনায়।
মাটি আর উর্বর হলো না—

এই কথা বলে সে আক্ষেপ করে। 

কুসুমের ঘর ভেঙে গেলো
এখন সে বাপের ভিটায়।
কি দোষ ছিলো তার?

যুদ্ধের বছর তার বয়স ছিলো উনিশ,
এক টগবগে যুবক,
তার বুকের হাড়গুলো গোনা যায় এখন।
মনে হয় এইতো সেদিনের কথা,
সময় কেন যায় না?— এমন কথা একদিন যে বলতো,
আজ দেখে জীবন থেকে হঠাৎ কখন কতোটা বছর এক পলকে যেন হয়েছে হাওয়া।

লাঠি ভর দিয়ে উঠোনে এসে বসে
রোদ পোহায় এক তরুণ যোদ্ধা,
তার কাছে সব তরতাজা যুদ্ধের গল্প
যেন কিছুক্ষণ আগে ঘটে গেছে
বন্দুকের ডগায় পতাকা বেঁধে ফিরছে ঘরে।
তার পাশে ভিড় করে বসা নাতি-নাতনিরা
তারা সুর করে বলে,
সেই লাশ গুলো কোথায় গেলো দাদু ভাসতে ভাসতে…

শুরু হয় তার গল্প বলা।
নিজের গল্প।
নিজের চোখে দেখা।
এই বাইরে যেন আর কোন গল্প হয় না,
এর চেয়ে আর কোন ভাল গল্প হতে পারে না। 

11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417