দুঃখিনী, তোমাকে নিয়ে আলপনা আঁকি
তোমার বুক উদার—স্রোতঃস্বনী
সবুজ ফসল ভরেছে হৃদয় জুড়ে।
গয়া-কাশি, ঢাকা-কলকাতা নয় দূরে
তবুও সম্প্রীতির সুরে সুখ খুঁজি প্রতি প্রহরে
নতুন সকাল দেখার আকাঙ্ক্ষায়,
প্রতি রাত করি প্রতি ভোর
আলপনা আঁকি তোমাকে নিয়ে—দুঃখিনী।
মরণেও আছি, জীবনেও আছি
তুমি তো সুরের আধার । আমার ডানহাত।
বাম হাতে সিংহাসন—মমতার চেয়ে দামি!
তোমার জন্য কিছু করতে যাব ভাবলেই,
যুদ্ধ বাঁধে বুকের ভেতর
খণ্ডিত হয় হৃদয়।
আমি আসলে কে?—আমি জানি না!
আমার আসল পরিচয়, আমি হিপোক্রেট!
বলতে পারি, মুখোশে আমার সঙ্গী অনেক
আমরা মরণেও আছি, জীবনেও আছি।
বাংলাবাঁক 
