সমান্তরাল মুখোশ
তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরুচ্ছে—একেবারে পঁচা ও বাসি দুর্গন্ধ
তোমার নিঃশ্বাসে বিকট বিষ
যা হওয়ার তা হয়েই গেছে;
মুখ দিয়ে বেরুনো দুর্গন্ধ নয় যেন এক-একটা মারণাস্ত্র
ছুটে যাওয়া বুলেট আর ফিরিয়ে নেওয়া যায়?
আমি ডাক্তার ভেবে কাছে গিয়েছি
তুমি আপদ নাড়ি ভেবে সন্তান-নাড়ি কেটে দিয়েছো
ইচ্ছে করে নাকি ফাঁকি দিয়ে এখনো বুঝতে পারেনি!
তোমার চোখ নেই—শুধুই কাচ
তোমার কণ্ঠ নেই—শুধুই ঠোঁটের পেছনে মাংশ
তোমার কান আছে—শোনো কম, মুখে বলো বেশি
তোমার পিঠ যুদ্ধক্ষেত্রের সম্প্রসারিত বিস্তৃতি।
আল মাহমুদও এসেছিলেন ঢাকায়
আমার শরীর ও মনে ঢাকা-গন্ধী সুবাস নেই
আছে মৃত্তিকার গন্ধ
আছে শিমূলরাঙা ভোরের চোখের উজ্জ্বল স্বপ্ন।
কে যেনো বললেন, ঢাকাই সব
চট্টগ্রামও কিছু নয়
ঢাকার আকাশে ওড়ে স্বপ্নের বেলুন
আল মাহমুদও এসেছিলেন ঢাকায়।
বিস্ময়ে বিড়বিড় করে প্রশ্ন রেখে বলি,
‘কেনো তিতাসপাড় স্বপ্ন জাগাতে পারেনি?’
বাংলাবাঁক 
