ভ্রমণগল্প
বর্ষার বৃষ্টি—থানচির মেঘ
উপলক্ষ তোমাকে কাছে আনবার
অনুভূতির জাগরণ--প্রথম প্রেমের মতো।
সবুজ অরণ্য—সবুজের ঢেউ
সাঙ্গুর স্রোত, ডিঙি-নৌকা, ভেলা
পর্যটকের সুর, পাহাড়ি বাজার
কালো মেঘ, নীল-পাহাড়ের বাঁক...
তুমি হয়ে যাচ্ছো ক্রমশ মোহনীয়
আমি হয়ে যাচ্ছি আরও অস্থির।
বৃষ্টিমুখর বিকেলে উন্নয়নশীল হাত
বৃষ্টিমুখর এক বিকেলে
তোমার হাত নেমে এসেছিল
আমার হাতে।
উন্নয়নশীল হাত মিশে গিয়ে
রংধনু হয়েছিল।
বাংলাবাঁক 
