নতুন বন্দোবস্ত
দ্বীপ সরকার
হত্যারও যে হত্যা হয়-
আমি সেটা জানতাম
আমি জানতাম বলেই
আমাকে ফাঁসি দেয়া হলো
এভাবে পৃথিবীর তাবৎ সাক্ষীদের
খুঁজে খুঁজে
মোটা দড়ির সাথে পেঁচিয়ে
ফাঁসি দেয়া হলো
পৃথিবীর সবাই সবার মৃত্যু দেখছে
সবাই একে অপরের সাক্ষী
এভাবে ফাঁসি দিতে দিতে
পৃথিবী মানুষ শূন্য হয়ে গেলো
এর পর আর কী থাকে বাঁকি
গাছ পালা,পশু পাখি-বিচারক
পরের প্রজন্মের মানুষগুলো
সাদা রঙের হতে থাকলো
তাদের মনে নেই কোন প্রতিহিংসা
হিংসা,ঋণ খেলাপী এবং মিথাবাদী
বাংলাবাঁক 










