ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এম এ ওয়াজেদের কবিতা

প্রিয়তমা বিউটি পার্লার 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • 217

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

প্রিয়তমা বিউটি পার্লার 

এম এ ওয়াজেদ 

বিদীর্ণহৃদয়ের নৈরাশ্যপ্রসূত জ্বালানির তীব্র তাপদাহে
পুড়ে গেছে প্রিয়তমা শাপলা ফুলের আত্নপ্রত্যয়ী চত্বর
অবজ্ঞার আশাবিহীন গালিচার জমে থাকা ধুলাবালি
পরিষ্কার করার জন্য আনা হয়েছিলো যে ধারহীন হুভার
তার আংটাগুলো ভেঙে ফেলেছে অস্ট্রেলিয়ান ক্যাঙারু
ভয়ংকর বিভীষিকার অবাধ্য ইনব্রিডিঙ হোপিং ম্যাড
হার মানায় সাইন্স ফিকশনের প্রণয়পীড়িত নষ্টালজিয়া
বিষণ্ণতার ঘুমপাড়ানি গানে ঘুমিয়ে পড়ে ভাগ্যহীনা চুম্বন
উজ্জ্বল রঙের যে লাভবার্ড আমাদের নিরস প্রণয়গ্ৰন্থিতে
মধুময়ী প্রীতির বাগদানে অগ্ৰগামী ছিলো তা আজ মৃত

গর্বিত কণ্ঠনালি চেপে ধরেছে ক্লাসিজমের ডমিনেন্ট গ্ৰুপ
হেডিং ফর ডিজাস্টারিক যৌথশোষণের সেন্ট্রিক জোট
আমাদের ভার্চুয়াল শুভবোধের ইলেক্টোরাল কলেজে-
আমদানি করেছে বৈষম্যের স্বেচ্ছাচারী অথর্ব শিরোনাম
নির্লজ্জতার ইগোসেন্ট্রিক বুদ্ধিবাদের অর্থোডক্স এগহেড
সাঁতার কাটে হাইপোথেসিসের ডাইকনসাস অডিজমে
ঘোরনিদ্রার অ্যান্টার্কটিক তন্দ্রাচ্ছন্নতার স্টেটিক ভীরুতায়
লুট হয় ভৌগোলিক ভোলাগঞ্জের আত্নগর্বী সাদা পাথর
হে প্রিয়তমা বিউটি পার্লারের স্টেটস জেনারেল-
ফিরিয়ে দাও আমার জন্মঅধিকারের লাল সবুজ পতাকা

আমাদের প্রার্থনাসিঁড়ি ভেঙে ফেলেছে ব্যুরোক্রেটিক ষাঁড়
হিংস্রতার জনপ্রিয় ট্রেড পলিসি ফোরামের গাইডলাইন
না বোঝে বিপ্লবের আকাশভেদী স্লোগানের রক্ত মিছিল
না জানে পুষ্পবিতানের চন্দ্রালোকিত শান্তময়ী হিমদ্যুতি
দাসত্বের জলপ্লাবিত মূর্খতায় ভেসে যায় নার্সিসাস ফুল
আমাদের সৌভাগ্যহীন ললাটলিপির মৃতপ্রায় ডায়াফ্রাম
সেই কবে পুড়ে গেছে বৃদ্ধ প্রতারণার ইলেকট্রোকিউশনে
সন্ত্রস্ত কপটতায় ঝরে ঝরে পড়ে পর্ণমোচীর পাতাগুলো
ক্ষমতার ক্ষুধার্ত বাজপাখি চেপে ধরে বুলবুল পাখির গলা
শেষে নিরস্ত্র জনতা ঘিরে ফেলে প্রিয়তমা বিউটি পার্লার
জনপ্রিয় পোস্ট

এম এ ওয়াজেদের কবিতা

প্রিয়তমা বিউটি পার্লার 

আপডেট : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫