ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এম এ ওয়াজেদের কবিতা

ফুড বেবীর লাইফ সাপোর্ট

  • বাংলাবাঁক
  • আপডেট : ১২:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 418

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

ফুড বেবীর লাইফ সাপোর্ট

এম এ ওয়াজেদ 

অশ্রুপূর্ণ থালা হাতে দাঁড়িয়ে আছে রক্তজামার মানবসারি
মিডল ইস্টের কোনো এক যুদ্ধবিধ্বস্ত ডেবাকল উপত্যকায়
মুমূর্ষু মৃত্যুশয্যার সাইরেন বাজে ; কর্তৃত্ববাদী ডিলারেরা
পান করে মৃত্যুযন্ত্রণার লোহিত কণিকার হিমোগ্লোবিন
গুলিবিদ্ধ কোষ ঝিল্লি সাইটোপ্লাজম প্লেটলেট প্লাজমা
অশ্লীলতার শিকারি বাজার্ড নিঃশেষ করে শ্বেত কণিকার
গ্ৰানুলোসাইট লিম্ফোসাইট মনোসাইট নিউট্রোফিল সেল
অন্ধকারের বাস্টার বোমা বৃষ্টির মতো কুয়াশা ভেদ করে
ধ্বংস করে ধ্বংসবাদী দিগম্বর সভ্যতার রিদম ব্লাড ব্যাংক
বুশম্যান মূর্খতার প্রজেক্টে মিথ্যাবাদী মুখোশের আনাগোনা
সভ্যতার বাসরঘরে শুয়ে আছে ব্রিগেডিয়ার দস্যু ববটেইল
তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে বন্য হিংস্র-ধ্বংসের তপ্ত লাভা
অপ্রিয় বসন্তের ঘৃণিত নিতম্বের মরিচাবাদী মিথ্যা বিজ্ঞাপন
গর্দভের স্পন্দিত পিপাসার্ত ক্ষুধিত কণ্ঠনালি চেপে ধরে
শোষণের আর্টিস্টিক বিকট মিথ্যাবাদী আর্টিলারি মুখগুলো
আওড়াতে থাকে অভিনীত অভিযোজনের পেসিফিস্ট ট্রিটি
রক্ত-দানবের অ্যাসেম্বলি হলে পায়চারি করে আততায়ী খুন
ভেঙে পড়ে শুভবোধের শান্তিবাদী প্রত্যয়ের বেইলি ব্রিজ
আমাদের চৈতন্যহীন নার্ভ সিস্টেমে রাখা ছিলো ক্যামোমিল
অশুভ অঙ্গীকারের নষ্টায়নে সেই ক্যামোমিল আজ বিমর্ষা
দুঃখবাদিতার হার্ডওয়্যারে জমে থাকে জন্মপাপের হার্ডকপি
উদ্ধত বেয়নেট ছিদ্র করে ফিজিক্যাল ভিশনের হাত-ব্যানার
আমাদের ঘুমহীন রাতগুলো গাঢ় অন্ধকারে চিৎকার করে
প্রলম্বিত দুঃস্বপ্নের মতো ; আশাবাদী স্বপ্নগুলো ভুলে যায়
অত্যাচারিত পৃথিবীর ভৌগোলিক মানচিত্রের দানব-মূর্খতা
দাসত্ববাদী বর্ণালি পাথরগুলো অনলাইন জুয়াড়ির মতো
কেড়ে নিয়েছে নিঃস্ব মানবতার মুদ্রাহীন দলিত স্যুটকেস
ভয়ংকর সুনামির মতো ধেয়ে আসে নুহ নবীর মহাপ্লাবন
যে আনন্দদায়িনী ফুড বেবী ছন্দরসে নৃত্যরতা ময়ূরী ছিলো
আমিও শুনেছি ইনটেনসিভ কেয়ারে লাইফ সাপোর্টে আছে
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

এম এ ওয়াজেদের কবিতা

ফুড বেবীর লাইফ সাপোর্ট

আপডেট : ১২:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫