ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এম এ ওয়াজেদের কবিতা 

বাজপাখি অথবা শকুন 

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৯:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 249

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

বাজপাখি অথবা শকুন 

এম এ ওয়াজেদ 

সভ্যতার গর্ভবতী দানবতন্ত্র সুখবাদী সওয়ারি সেজে
তালাশ করে যুবতী হরিণীর নরম হাড় যকৃত রগশিরা
দুখবাদিতার অসুখী ভেলায় ভেসে গেছে-
আতঙ্কবাদী নবপ্রণয়ের চিরচেনা আর্তস্বরের গৌরবচিহ্ন
আমাদের সুখচারী স্বপ্নময়তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে
ঝরে পড়ে বিষাক্ত টক্সিনের প্রসেসড ফুড অ্যান্ড ড্রাগ
এনিমেটেড বত্রিশ দাঁতের চোয়াল থেকে বের হয়
কর্তৃত্ববাদী ক্ষুধা জ্বালানির স্বপ্নধ্বংসের লালায়িত রস
হে ভেনেজুয়েলার অত্যাচারিত মৃত্তিকা-
কর্পোরেট বন্যতার ক্যানভাসে ভেসে গেছে অর্কিড ফুল

সেই কবে ইরাকের বাসন্তী রঙের শাড়ি ব্লাউজ পেটিকোট
ছিঁড়ে ফেলেছে স্যামুয়েল লিটল টেড বান্ডির নগ্ন শিশ্ন
আঁধারবাদী মিসাইলে সাহসিক যৌবনের পৃষ্ঠদেশে
রক্তদাগ খুঁজে পায় আফগানিস্তানের পাহাড়ি শরীর
ভিয়েতনামের মজলুম শরীর থেকে-
বেরিয়ে আসে জেফরি এপষ্টেইনের অসভ্য প্রেতাত্মা
সুদানের রক্ততাঁবুতে নৃত্য করে পিশাচ হামদান দাগালো
রক্তশূন্যতায় ধুঁকে ধুঁকে মরে ক্ষুধিত মানবের দীর্ঘ সারি
সেই কবে মরে গেছে অভিমানী শুভবোধের দগ্ধ গ্ৰ্যানারি
হে গণকবরের রক্তকঙ্কাল ! পৃথিবী আজ উন্মাদের দখলে

আমাদের ডাইইথাইল ইথারে নিরুদ্দেশ আজ অক্সিজেন
হিংস্রতার অগ্নিশিখায় পুড়ে গেছে পুষ্পবীথিকার জরায়ু
নিরক্ষর গ্ৰামারিয়ান ভুলে গেছে মননের গ্ৰেডিং সিস্টেম
সৌন্দর্যহীন বিনিময় মুদ্রার অপহৃত গাউন পরে যে শকুন
 অথবা বাজপাখি সেজেছে অসভ্য কর্পোরেট ব্যারিস্টার
অথবা ছিনতাই করেছে প্রেমগোলাপের নিষিক্ত ডিম্বানু
হে বিশ্রামরত আযরাইল !
বিশ্বের লোভার্ত বাজপাখি অথবা শকুনকে ধ্বংস করো
জনপ্রিয় পোস্ট

এম এ ওয়াজেদের কবিতা 

বাজপাখি অথবা শকুন 

আপডেট : ০৯:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬