আবু আফজাল সালেহ
তুমি তো সুরের আধার । আমার ডানহাত।
বাম হাতে সিংহাসন—মমতার চেয়ে দামি!
তোমার জন্য কিছু করতে যাব ভাবলেই,
যুদ্ধ বাঁধে বুকের ভেতর
খণ্ডিত হয় হৃদয়।
আমি আসলে কে?—আমি জানি না!
আমার আসল পরিচয়, আমি হিপোক্রেট!
বলতে পারি, মুখোশে আমার সঙ্গী অনেক
আমরা মরণেও আছি, জীবনেও আছি।
বাংলাবাঁক 










