ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আবু আফজাল সালেহ'র কবিতা

মানুষ এবং ভালোবাসা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 98

মানুষ এবং ভালোবাসা  

আবু আফজাল সালেহ


যখন আমি ভালোবাসি

আমি অনুভব করি যে, আমি সময়ের রাজা

আমিই পৃথিবী এবং এর সবকিছুই আমার

তখন আমি বৃষ্টিতে চড়ে স্বর্গের দিকে যাত্রা করি। 

যখন আমি ভালোবাসি

আমি লেজার আলোতে রূপান্তরিত হই 

আমার নোটবুকে থাকা কবিতাগুলি

পাঁকা শস্য কিংবা বর্ণিল ফুলের ক্ষেত হয়ে যায়।

যখন আমি ভালোবাসি

আমার আঙুল থেকে জল প্রবাহিত হয়

আমার জিভে ঘাস জন্মায়—চারিদিকে সবুজের অরণ্য। 


যখন আমি ভালোবাসি

আমি সময়ের বাইরে চলে যাই

যখন মানুষকে ভালোবাসি

প্রকৃতির সব আমার দিকে পায়ে হেঁটে এগিয়ে আসতে থাকে

বলে, এই ধরো হাত…

জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহ'র কবিতা

মানুষ এবং ভালোবাসা

আপডেট : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মানুষ এবং ভালোবাসা  

আবু আফজাল সালেহ


যখন আমি ভালোবাসি

আমি অনুভব করি যে, আমি সময়ের রাজা

আমিই পৃথিবী এবং এর সবকিছুই আমার

তখন আমি বৃষ্টিতে চড়ে স্বর্গের দিকে যাত্রা করি। 

যখন আমি ভালোবাসি

আমি লেজার আলোতে রূপান্তরিত হই 

আমার নোটবুকে থাকা কবিতাগুলি

পাঁকা শস্য কিংবা বর্ণিল ফুলের ক্ষেত হয়ে যায়।

যখন আমি ভালোবাসি

আমার আঙুল থেকে জল প্রবাহিত হয়

আমার জিভে ঘাস জন্মায়—চারিদিকে সবুজের অরণ্য। 


যখন আমি ভালোবাসি

আমি সময়ের বাইরে চলে যাই

যখন মানুষকে ভালোবাসি

প্রকৃতির সব আমার দিকে পায়ে হেঁটে এগিয়ে আসতে থাকে

বলে, এই ধরো হাত…