ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লং মার্চ ফর গাজা : এম এ ওয়াজেদ 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১২:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • 272

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

লং মার্চ ফর গাজা 

এম এ ওয়াজেদ 

আমাদের কাছে রক্ষিত আছে বেলফোর ঘোষণার পাণ্ডুলিপি; সেতো তৈরি করা হয়েছে রক্তের অগ্নিকুণ্ডলী দিয়ে; প্রতারণার উন্মুক্ত সাগরে নির্লজ্জতার প্রাণহারি বায়ুতাড়িত বাষ্পময় মেঘ ধ্বংসমূর্তির রূপ ধরে ভেসে বেড়ায়। দানবের সর্বগ্রাসী স্নৈহিক নালি লৌহশলাকার অগ্নিশিখায় যুদ্ধের কোনো আইন মানে না । তার অন্তর্সত্তা ধ্বংস করেছে ক্ষুধার্ত নেকড়ের জারজ এডমিন; তার বুলেটিনবোর্ডে ঝুলে থাকে দুর্গন্ধের ওভারলোডেড সিম কার্ড । তাকে ঘিরে রেখেছে উচ্ছৃঙ্খলতার টার্বোপ্রপ; যে মৃত্তিকাতলে দম্ভ ভরে সে পায়চারি করে; নিজেও জানে কোনো এক সাম্রাজ্যবাদী দালাল ছিনতাই করে বেদনার চিরন্তন মিমিওগ্ৰাফ সম্পাদন করে রেখেছে ।

হে আরববিশ্বের জাতীয়তাবাদী যুবরাজ; মিথ্যাবাদী মিলিপীডে ভরে গেছে তোমার উন্মাদগ্ৰস্ত হেরেমের শাঁসহীন মেকানিস্টিক কৃষ্ণমৃত্তিকা। মিশরের যে দৃষ্টিহীন নির্বোধ জন্মান্ধ দুর্দশাগ্ৰস্ত বদনসিবের আনন্দহীন খামখেয়ালির তমসাবৃত গ্ৰ্যান্ড মুফতি হিমাচ্ছন্ন ঠোঁটে জায়নবাদের পক্ষে ফতোয়া দিয়ে বসে আছে; খোদার কসম তার ঈমান তুষারাচ্ছিত বিষণ্ণতার ইবলিস সহগামী। তোমাদের দ্রুতগামী ঘোড়াগুলো ভুলে গেছে ইয়ারমুক কাদেসিয়া হিত্তীনের রক্ত-প্রান্তর ; অলস দেহগুলো খোঁজে ফিরে যৌনসঙ্গিনীর সুবাসিত সতীচ্ছেদের অগ্নিগর্ভ ক্ষতিকর পর্দা ; খোদার কসম কান পেতে শোনো তোমাদের হাতের তসবিহগুলো অথর্ব ভাবোচ্ছ্বাসের কবুলহীন নিষ্প্রভ দানা।

হায়রে প্রত্যয়হীন বাস্তববোধশূন্যতার স্বপ্নচারী আখ্যায়িকা; অস্তিত্বহীন মায়ার বিশ্বাসহীন কল্পনার পৌরাণিক দর্শনতত্ত্বে তুমি ভুলে গেছো নিশ্চিত স্বীকৃতির ক্রুসেডীয় নিষ্ঠুরতার কনফিগারেশন; বোমার আগুনে গাজার ভৌগোলিক দেহ আকাশে উড়তে থাকে; মানুষের দেহগুলো পুড়ে পুড়ে হারিয়ে ফেলে আত্নপরিচয়ের ভেরিফাইড স্বত্বাধিকার; অকৃতজ্ঞতার বিশ্বাসঘাতক দানব স্বৈরাচার নেতানিয়াহু ভেঙে ফেলে সরলচিত্ততার অরক্ষিত স্ট্যাম্প ।

তাদের প্যাট্রিয়ট মিসাইল ধ্বংস করো; ডুবিয়ে দাও অত্যাচারী সাবমেরিনের ধ্বংসযজ্ঞ; ভেঙে ফেলো ট‌্যাংক কামান বাংকার; গাজার ভৌগোলিক মুক্তির দাবিতে শুরু করো লং মার্চ ফর গাজা।
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

লং মার্চ ফর গাজা : এম এ ওয়াজেদ 

আপডেট : ১২:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫