ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশির আজমের পাঁচটি কবিতা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৭:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 262

শিশির আজম (জন্ম : ঝিনাইদহ, ২৭ অক্টোবর ১৯৭৮)

প্রতিকৃতি ২০২২

সত্যি কথাটা বলো
আমি তোমার টাকা অথবা ভালবাসা কোনটাই চাইনে
কাল আবার সূর্য উঠবে
হলফ করে বলছি
হয় তো আপেলগুলো এখন ফ্রিজের প্রক্ষিপ্ত আলোয়
নিজেদের ভেতর বোঝাপড়া সেরে নিচ্ছে
সন্ধ্যায় ওরা উঠে আসবে টেবিলে
সব দ্বিধাশঙ্কা ফেলে
হ্যা
একটা একটা আপেল আমি মুঠোয় নিতে চাই
আপেল
একটা একটা
তারপর নিরুদ্বেগ চিত্তে ওগুলোকে কাটবো
ওরা
এতো কথা বলে
এতো কথা ওরা পায় কোথায়
২|
দামী ব্রান্ডের যে জুতো তোমার পায়ে রয়েছে
মানছি ওটায় বেশ মানিয়েছে তোমাকে
কিন্তু মনে রেখো ওরা তোমার কেনা গোলাম না
ওরা
ওই জুতোজোড়া
তোমাকে ফাঁসিয়ে
তোমাকে কোথায় নিয়ে যাবে
টেরও পাবে না

Sculpting in Time

মহাদেশের দক্ষিণে আমাদের বাস
পাশে সমুদ্র
আর আগ্নেয়গিরি যা ওপর থেকে আঁচ করতে পারে না কেউ
সূর্য
তাপ দেয় সোজাসুজি
আমাদের ভয় কেটে যায়
উত্তর না দক্ষিণ
কালো না সাদা
বাংলা না ইংরেজি
লালন না দেরিদা
এসব প্রশ্ন এখন উধাও
তোমার হাসি
আমার সাঁতার
স্ট্যালিনগ্রাদে রুশ অর্থডক্স চার্চের মাথার ওপর
সূর্যটা
খানিক দাঁড়িয়ে
এখন আমাদের কোমল নদীটার ওপর
গড়িয়ে পড়ছে

বেঁচে থাকা

জলের মতো নেমে যেতে পারো না তুমি
জলের পাশে অন্তঃশীল কেউ একজন রেখে গেছে এক টুকরো আগুন
শরতের এক থোকা মেঘ
সর্পিল এক মহীসোপান
হ্যা
রেখে যে গেছে সে কি গেছেই না কি আছে কোথাও
জলেরও তো কৃষিকারুজ জলের রেখাগুলি গুণে দেখা উচিৎ
শেখা উচিৎ বেঁচে থাকাটা

তাহেরের হারিয়ে যাওয়া পা

যদি
আমরা
খুঁজে
না
পাই
কর্নেল
তাহেরের
হারিয়ে
যাওয়া
পা

সময়মতো মরতে পারাটা আর্ট

সামান্য একটা জবাগাছের সহানুভূতি না পেয়েও মানুষ মরে যেতে পারে। হ্যা, মরে যাওয়ার ভেতর এক ধরণের সজীবতা আছে বা সৃজনশীলতা। সময়মতো, নিঃশঙ্কচিত্তে মরে যাওয়া সত্যি দারুণ একটা আর্ট। এক্ষেত্রে নিজেকে নিয়ে কিছুটা তৃপ্তিবোধ আমার রয়েছে। কেন না বুড়ো হয়ে যাবার পরও যখন তোমরা মরতে ভয় পাও, তখন আমার এই মোটামুটি মাঝারি ধরণের বয়স, ইতোমধ্যে কয়েকবার আমি মরেছি, হ্যা প্রত্যেকবারই খুব সচেতনভাবে যে এই কাজটা করেছি এমনটা নয় হয় তো, কিন্তু কখনই ভয় পাইনি, এটা বলতে পারি। তো ভালভাবে বাঁচার স্বার্থে চাইলে তোমরাও দুয়েকবার অন্তত মরতে পারো…

ট্যাগ :
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

শিশির আজমের পাঁচটি কবিতা

আপডেট : ০৭:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

কবি পরিচিতি :  https://banglabuk.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ae/