ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবস-২৪ সংখ্যা

হুমায়ুন কবীরের দুটি কবিতা

  • বাংলাবাঁক
  • আপডেট : ০১:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • 253

হুমায়ুন কবীরের দুটি কবিতা 

পোয়েট অব পলিটিক্স 

তুমি জন্মেছিলে এই বাংলাদেশে।

এই  দেশে বর্ণ- শোভিত  কোন  কবিতা  লেখনি তুমি; শুধু বর্ণগুলোকে শত্রুমুক্ত  করে গেছ–

তোমাকে বর্ণ-প্রেমিক কবিই বলবো আমরা।

তুমি হেঁটেছিলে এই বাঙলার পথে।

এই  ব-দ্বীপে ছান্দসিক  কোন কিছুই লেখনি তুমি–শুধু পায়ের চিহ্নে চিহ্নে মানচিত্র এঁকে গেছ–

তোমাকে  মানচিত্রের   কবিই বলবো আমরা।

তুমি বিপ্লবী ছিলে এই বাঙলার মাঠে।

এই বাংলায়  কোন কাব্যসমগ্র রেখে যাওনি তুমি  ;

শুধু  শ্রমে- রক্তে স্বাধীনতা দিয়ে গেছ–

তোমাকে এক  বিপ্লবী  কবিই বলবো আমরা।

ঘুমিয়ে  আছ এই বাঙলার বুকে।

ধ্বনি আর শব্দে কোন কবিতা লিখে যাওনি  তুমি;

শুধু বিশ্বের মানচিত্রে এক রাষ্ট্র দিয়ে গেছ–

তোমাকে পয়েট অব পলিটিক্সই  বলবো আমরা।

একটা ট্রাজেডির  বিজ্ঞাপন 

হে শেক্সপিয়ার, আপনার জন্য দীর্ঘ সাতচল্লিশ বছর আমরা অপেক্ষা করছি।

দেখুন, ওথেলো, ম্যাকবেথ অথবা হ্যামলেটের মতো ট্রাজেডি সহজেই আপনি লিখতে পারবেন–

কালবিলম্ব না করে  চলে আসুন এই বাঙলায়

হে  সফোক্লিস,

হে ঈস্কাইলাস আপনাদের জন্য প্রায় অর্ধশতাব্দীকাল অপেক্ষা করছি আমরা।

একটা ‘ইডিপাস’ অথবা ‘প্রমিথিউস বাউন্ড’ লিখতে আপনাদের মোটেও বেগ পেতে হবে না।

একবার আসুন, প্রয়োজনীয় মালমশলা সব মজুদ রয়েছে এই বাঙলায়।

একজন ইবসেনের অপেক্ষায় রয়েছি আমরা সেই কতকাল!

তিনিও এলে  সহজেই লিখতে পারবেন একটা “হেড্ডা গ্যাবলার ”

আমরা তাকেও স্বাগত জানাবো–একবার যদি তিনি আসতেন এই বাঙলায়!

এই বাঙলার সন্তান হে মধুসূদন, আপনিও আর একবার বেড়াতে আসতে পারেন  আপনার নিজ ভূমে।

এই বাঙলার আকাশ – বাতাস থেকে খুঁজে নিতে কষ্ট হবে না আমাদের ট্রাজেডির মহানায়ককে।

আপনার প্রতিও বিনীত অনুরোধ, আসুন, একটা ট্রাজেডি লিখে দিয়ে যান।

হে মীর মশাররফ হোসেন, আপনাকে আজ আমাদের বড়ই প্রয়োজন।

এই বাঙলায়   ৩২ নং -এ সহজেই  আপনি পেয়ে যাবেন

অন্য এক কারবালা ট্রাজেডি।

আসুন, আর একটা ‘বিষাদ সিন্ধু’ লিখে দিয়ে যান।

হে অনাগত দিনের নাট্যকার,ট্রাজেডি লিখবেন? বলি,–ইউরোপ – আমেরিকা  কোথাও আপনাকে যেতে হবে না।

এই বাঙলার হৃদয়েই পেয়ে যাবেন  ইতিহাসের  শ্রেষ্ঠ ট্রাজেডি।

জনপ্রিয় পোস্ট

বিজয় দিবস-২৪ সংখ্যা

হুমায়ুন কবীরের দুটি কবিতা

আপডেট : ০১:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪