ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এম এ ওয়াজেদ 

হে প্রজন্ম তোমাকে বলছি 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 265

{"sha1":"53c8e3176852ba0a473fb6a9cc1c7f7597b040e1","ext":"jpeg"}

হে প্রজন্ম তোমাকে বলছি 

এম এ ওয়াজেদ 

বিনয়ের পরিমিত পোশাকে শুরু হোক তোমার যাত্রা
দুর্ভাগ্যের দুর্দশাগ্ৰস্ত লক্ষ্যভ্রষ্ট কুয়াশায় ঢাকা
অমার্জিত কর্তৃত্ববাদী দুঃশাসনের প্রিন্টেড একাউন্ট
হে প্রজন্ম বিপ্লবের প্রবাহিত প্রবল ঝড়ে
তোমাকে বলছি অকুতোভয়ে ডিলিট করো।

হে প্রজন্ম বেদনার দূরপাল্লার রকেটে
তছনছ হয়েছে সম্ভাবনার সুষম মিশন
বৈধ প্রণয়ের অশুদ্ধ পরজীবী যৌবনগুলো
খুঁজে ফিরে সৌভাগ্যের রজতশুভ্র মোমেন্টাম
সপুষ্পক ভ্রূণের নির্ভেজাল নিখুঁত মনোগ্ৰাফ
হে প্রজন্ম জন্মগত শুভবোধের মানবিক মনোগ্ৰামে
এঁকে দাও আজ মৌসুমী বায়ুর ব্যথিত অশ্রুর গালিচা।

হে প্রজন্ম বিষণ্ণতার হিমবাহে ঢাকা পড়েছে
অসুস্থ চুল্লির প্রবেশমুখ অন্তর্জ্যোতির স্মারকস্তম্ভ
উন্নয়নের পৈশাচিক রূপকথায় নিঃশেষ হয়েছে
প্রভাতী গতিশীলতার ধীশক্তি আত্নপরিচয়ের শুকতারা
উপনিবেশিক দাসত্বের চুনসুরকির গাঁথা মনন
হে প্রজন্ম হামানদিস্তার আঘাতে ভেঙে চুরমার করো।

নীতিবাদী যে ভয়ার্ত লোভার্ত রাজমিস্ত্রীরা
ভেঙে ফেলেছিলো আলোকস্ফুরণের অসহায় বর্ণমালা
অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পাদক সেজে যারা –
দিনে বা রাতে তৈরি করতো মৃত্যুসারণির নির্লজ্জ নথি
হে প্রজন্ম তোমাকে বলছি –
জাতিসত্তার এই আসন্নমৃত্যু তুমি রুখে দাও।

শ্রীমতি পর্বতপীড়ার দানবতান্ত্রিক বিশ্রী স্বাদের পনিরে
দূষিত হয়েছে শোভাকর আস্তরণরেখার শোকার্ত ঢালাই
নষ্ট কর্মচাঞ্চল্যের শিকারী বিড়ালগুলো
খেয়ে ফেলেছে নরম ভেজা মাটির জীবনের মাশরুম
হে প্রজন্ম তোমাকে বলছি –
এই ভূখণ্ডের বাতাসে আজ প্রেমের গন্ধরস ছড়িয়ে দাও।

বিতৃষ্ণার পেশাদার নর্তকীর নগ্নতাবাদী চক্রনাভি
আমদানি করেছে জন্মের অভিবাসী কৃত্রিম খামার
দারিদ্র্যের ইনজেকশনে ধ্বংস হয়েছে
যত্নহীন পর্বতশীর্ষের আত্নপ্রতারিত পাইন গাছ
হে প্রজন্ম তোমাকে বলছি –
আত্নপ্রত্যয়ে পূর্ণ করো তোমার শুভবোধের ল্যাপটপ।
জনপ্রিয় পোস্ট

আবু আফজাল সালেহর ছড়া: সমাজ, প্রকৃতি ও উৎসবের মেলবন্ধন

এম এ ওয়াজেদ 

হে প্রজন্ম তোমাকে বলছি 

আপডেট : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫