ইচ্ছে করে
চিত্তরঞ্জন সাহা চিতু
আমার বড় ইচ্ছে করে
তারার দেশে ভাসি,
সন্ধ্যে বেলায় চাঁদের আলোয়
আপন মনে হাসি।
ইচ্ছে করে ফুলের মত
গাছের ডালে ফুটি,
মধুর আশায় যখন তখন
সর্ষ্যে ক্ষেতে ছুটি।
বৃষ্টি হয়ে আকাশ থেকে
ঝরতে ভালো লাগে,
মনের ভেতর গুন গুনিয়ে
কাব্যি শুধু জাগে।
ইচ্ছে করে মায়ের কাছে
সারা জীবন থাকি,
মায়ের মত ভালবেসে
দেশের ছবি আঁকি।
++++++++++++++++
বড় বাজার, চুয়াডাঙ্গা
০১৮১৮-৩৪৩৯৩৬
বাংলাবাঁক 













