ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বাধীনতা দিবসের বিশেষ সংখ্যা-২০২৬

বিজয়ের স্মরণিকা : এম এ ওয়াজেদ 

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • 221

বিজয়ের স্মরণিকা 

( উৎসর্গ: মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি )

এম এ ওয়াজেদ 

বীরত্বের পুষ্পমিনারে শুরু হয় আমাদের অভিযান
বিস্তৃত প্রত্যাশার আনন্দদায়ী উচ্ছ্বসিত জয়োল্লাসে
আমাদের অক্ষিগোলক নিঃসরণ করে অগ্নিবৃষ্টি
বেদনার পুষ্পশিশিরে রচিত আলোকসজ্জার সত্যব্রত
ভেঙে ফেলে বাঁধনহারা কল্পনার হিমাঙ্কিক ট্রাম্পেট
প্রবল ফ্যাসিবাদের আকর্ষিত সুরক্ষিত ড্যাশবোর্ড
ভেঙে পড়ে অভিনন্দিত স্লোগানের প্রেমঅগ্নিঅক্ষরে
সমরপ্রিয় ধ্বংসবেয়নেটের যুদ্ধোন্মাদ অডিটরিয়ামে
আমাদের আশাবাদী স্বপ্নগুলো অঝোরে কাঁদতে থাকে
মাথার উপর উড়তে থাকে মাংসপেশী উড়োজাহাজ
ভয়ঙ্কর তুষারঝড়ে কাঁপতে থাকে ভূখণ্ডের রক্তশিলা

নিরস্ত্র গেরিলা ভুলে যায় বসন্তঋতুর সদ্যোজাত পুষ্পঘ্রাণ
নিষ্পাপ মৃত্যুসুধা পান করে শহীদ বীর মোস্তফা কামাল
কাশফুলের সম্ভাষণী মুগ্ধতায় নিদ্রাসুখ সবুজ চাদরে
শুয়ে আছে বিপ্লবের সিংহ পুরুষ নূর মোহাম্মদ শেখ
সৃষ্টিকামী প্রসূনব্যথার চন্দ্রালোকিত তৃষ্ণাকাতরতায়
সিপাহী হামিদুর রহমান যেনো স্বর্গোদ্যানের প্রাণবায়ু
বঙ্গীয় পেনিনসুলার তরঙ্গবিধৌত সিজদার শরীরে
জেঁকে বসে মকর রাশির ক্যাপিটাল এক্সপেনডিচার
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের রক্তকোষ বেয়ে গড়িয়ে পড়ে
দাসত্বমুক্তির লাল লাল হিমোগ্লোবিনের আলফা বিটা

অবরুদ্ধ আকাশের শোভাময়ী স্তরে উড়তে থাকে
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের যুদ্ধ বিমান
মুক্তিসুবাসে বুক ঝাঁঝরা হয়-
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের অরক্ষিত চৌহদ্দি
তাড়াশের পচি বেওয়ার কন্যা মেরিনা খাতুন অথবা
হাজারো বেওয়ারিশ যুদ্ধশিশুর মুখে হাসি আনবে বলে
হাতে অস্ত্র তুলে নেয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
হে শব্দজগতের মুখনিঃসৃত সমার্থক অভিধান-
সভ্যতার কাব্যভাণ্ডারে জমা থাকুক ফসিলের নাম
বিজয়ের স্মরণিকায় লিখে রেখেছি শহীদের পুষ্পহাসি
জনপ্রিয় পোস্ট

স্বাধীনতা দিবসের বিশেষ সংখ্যা-২০২৬

বিজয়ের স্মরণিকা : এম এ ওয়াজেদ 

আপডেট : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬