ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পবিত্র মহন্ত জীবনের কবিতা  

বুকের ভেতর এক নিষিদ্ধ সীমানা 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 89

বুকের ভেতর এক নিষিদ্ধ সীমানা 

পবিত্র মহন্ত জীবন 

​কেউ কোনোদিন হৃদয়ে মানচিত্র আঁকেনি,

অথচ কাঁটাতারে বন্দি তীব্র আকাঙ্ক্ষা –

অন্যথায় জমে থাকা হাজারো কষ্টের জেদ।

​একটা চড়ুই পাখি অনায়াসে উড়ে যায়

এপার থেকে ওপারে; কিন্তু আমার ইচ্ছেগুলো –

থমকে দাঁড়ায় ওই ধারালো লোহার কাঁটায়।

​ছুঁতে গেলেই রক্তক্ষরণ, এগোলেই এক জীবনের দীর্ঘশ্বাস;

আকাশের নিচে বুক ভরে বাতাস শ্বাস নিই ;

মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় অলিখিত নিষেধাজ্ঞা।

​হৃদয় সীমান্তে আজ অজস্র নীরব অভিমান –

আমার ভালোবাসাটুকুও ওখানেই থমকে আছে;

ওপারে তুমি, এপারে আমি, বুক পেতে যন্ত্রণা মাপি।

জনপ্রিয় পোস্ট

পবিত্র মহন্ত জীবনের কবিতা  

বুকের ভেতর এক নিষিদ্ধ সীমানা 

আপডেট : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বুকের ভেতর এক নিষিদ্ধ সীমানা 

পবিত্র মহন্ত জীবন 

​কেউ কোনোদিন হৃদয়ে মানচিত্র আঁকেনি,

অথচ কাঁটাতারে বন্দি তীব্র আকাঙ্ক্ষা –

অন্যথায় জমে থাকা হাজারো কষ্টের জেদ।

​একটা চড়ুই পাখি অনায়াসে উড়ে যায়

এপার থেকে ওপারে; কিন্তু আমার ইচ্ছেগুলো –

থমকে দাঁড়ায় ওই ধারালো লোহার কাঁটায়।

​ছুঁতে গেলেই রক্তক্ষরণ, এগোলেই এক জীবনের দীর্ঘশ্বাস;

আকাশের নিচে বুক ভরে বাতাস শ্বাস নিই ;

মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় অলিখিত নিষেধাজ্ঞা।

​হৃদয় সীমান্তে আজ অজস্র নীরব অভিমান –

আমার ভালোবাসাটুকুও ওখানেই থমকে আছে;

ওপারে তুমি, এপারে আমি, বুক পেতে যন্ত্রণা মাপি।