বধিরতার অসুখবিসুখ
এম এ ওয়াজেদ
প্রেমপূর্ণ প্রতিশ্রুতি ভুলে গেছে অনুরাগের স্বর্গীয় সুখ
ভৌত আসক্তির সামাজিক আফ্লুয়েঞ্জা
খেয়ে ফেলেছে প্রত্যয়ের অকুতোভয় দিব্যজ্ঞান
কালজয়ী যৌবনের অকাল অসুস্থ বার্ধক্য
প্রদক্ষিণ করেনা সৌন্দর্যতত্ত্বের মানবিক কাবাঘর
প্রণয়ের শিষ্টাচারী স্বাভাবিক শ্রুতিমধুর বিকাশ
রাসায়নিক দূষণের ব্যভিচারিতায় বাস্তবে গর্ভবতী ।
সূচনার প্রাণরসায়ন খোঁজ করে রোমাঞ্চকর প্রতারণা
বর্ণঅনিরপেক্ষ পুঞ্জীভূত ময়লাগুলো জমে থাকে
সঞ্চয়ী বিদ্যুৎকোষ ভুলে যায় শুদ্ধতার সহজ পাঠ
নৈশ ভোজোৎসবে উন্মত্ত অপরাধী মুখগুলো
ধ্বংস করে রূপতত্ত্বের ধ্রুপদী অ্যাকাডেমিক সংজ্ঞা
বিকটাকার অবিন্যাসের মিথ্যাবাদী আখ্যায়িকা
হিংসাপরারণ অশ্লীলতার দীপ্তিহীন অদ্ভুত সংবিদা ।
সৌভাগ্যের সংবর্ধিত সারসংক্ষেপ বিমূর্ত অমিতাচারী
জুগুপ্সার বহ্নিমান স্থায়ী অনৈসর্গিক দুর্দশা
ধ্বংস করে বুদ্ধিমত্তার নৈপুণ্যিক দক্ষতা
ঘৃণার বিভীষিকা রক্ত-ষাঁড়ের ভয়ংকর হারমোনিয়াম
কৃষ্ণবিবরের ডাইনিবৃত্তির নির্দয় অবিনয়ী কুলাঙ্গার
তছনছ করে সভ্যতার আশাবাদী বিটকয়েন
মননের আটলান্টিক মহাসাগর না কমনীয় না সুশ্রী
নিগ্ৰো দাসপ্রথার সামন্তিক নষ্টায়নে
শুধু শুধু বেড়ে চলে বধিরতার অসুখবিসুখ ।
বাংলাবাঁক 









