রক্তমাখা বিজয়ের রক্তিম ঊষার
এনাম আনন্দ
স্বাধীনতার সাক্ষী হয়ে আজও উদিত হয় বিজয়ের রক্তিম ঊষার
ঘুমন্ত, নিরহ, নিরস্ত্র, নিরপরাধ বাঙালিদের বুকের তাজা রক্তের বন্যায়
রঞ্জিত হয়েছিল পিচ ঢালা পথ!
খড়কুটোর মতো রাস্তায় পড়ে থাকে-পচাঁগলা মানুষের লাশ!
ধর্ষিতা বোনের আহাজারিতে- প্রকম্পিত হয় বাংলার আকাশ-বাতাস
ধর্মের দোহাই দিয়ে- তারা পুড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি।
শাসন, শোষণ, নির্যাতন আর কতকাল সহ্য করা যায়;
দাসত্বের শৃঙ্খল ভেঙে অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি
লাখ লাখ মায়ের কোল খালি হওয়ার পর- আমরা হই স্বাধীন।
বাঙালির অর্জন করে চূড়ান্ত বিজয়।
আমরা মাথা উচুঁ করে বাঁচতে পারি, চলতে পারি, গাইতে পারি।
বাংলাবাঁক 










