রাত্রির পাণ্ডুলিপি
লজ্জার ঝঞ্ঝাবর্ত সুইমিংপুলে
সাঁতার কাটে সম্প্রসারণবাদের ধূসর জাহাজ
নির্ধারিত শহরতলির ফ্রিম্যাসন মিলনায়তনে
ধূর্ত শেয়ালগুলো একটানা পায়চারি করে
একগুঁয়ে উচ্ছৃঙ্খলতার রচিত কাল্পনিক পদ্য
না মানে অন্তর্বৃত অথবা অন্তর্বৃতি
আসক্তির সনেটিক ঈর্ষাবোধ
ভেঙে ফেলে বিকাশের উন্মুক্ত গ্যালারি
চেতনার দ্রাঘিমারেখা গতিশীল প্রজনন
ষাঁড়ের গোবরে আমিষের সন্ধান পায়
রাষ্ট্রীয় উপনিবেশবাদের ঋণাত্মক প্রেতাত্মা।
দুর্বিপাকের ডিমেনশিয়া ভর করে জাতির কাঁধে
মূর্খতার প্রাদুর্ভাবে সৃষ্টির বেদনা সংগীত
পথ হারায় আগ্নেয় শিলার দুর্ভেদ্য দেয়ালে
কম্পাসের ধ্বংসপ্রাপ্ত মডেল যেন
পুষ্পহীন অরণ্যানির উৎপীড়িতা মডেম
মুক্তির আবর্তিত কক্ষপথ ধোঁয়াচ্ছন্ন দিকহীন
রাষ্ট্রীয় স্বপ্নভঙ্গের নির্লজ্জ দিনেমার দস্যু
ছিঁড়ে ফেলে এই জনপদের জারুল বৃক্ষ
গোলাকার জায়ফলের জাতিকোষ
বিকশিত আলোকরশ্মির বৃত্তাকার ক্লোমনালিকা।
নিপীড়নের ছাপাখানা ভরে যায় লাল রক্তে
অসুস্থ রাষ্ট্রের দেশীয় দালাল
প্রচার করে প্রতিহিংসার বিস্তৃত ইশতেহার
কেটে ফেলে রক্তসঞ্চালনের রক্তনালি
ব্যথিত লিঙ্গাগ্ৰের ত্বক স্ত্রী অঙ্গের ভগাঙ্কুর
ধোঁকাবাজির সুরভিপ্রলেপ ছড়িয়ে পড়ে
রাষ্ট্রের মানুষগুলো অধিকারহীন টেকো
পশুগুলো লোমহীন পাখিগুলো পালকহীন
গাছগুলো পত্রপল্লবহীন কাণ্ডহীন শাখাহীন
দেশের ভুমি পাহাড় অনাবৃত নগ্ন অনুর্বর
ভেঙে পড়ে রক্ত দিয়ে কেনা জনসেবা প্রতিষ্ঠান
অন্ধকারে ছেয়ে যায় আত্মগর্বের ভঙ্গুর চৌকাঠ
বুদ্ধির দৃষ্টিশক্তি মূল্যবোধের প্রেরণা
বিশ্বাসের সৌন্দর্যলোক স্বতন্ত্র চিন্তার শাখা
আহত প্রণয়ের ব্যথিত ইহরামে লেখা হয়
অন্ধকার রাত্রির বশ্যতার পাণ্ডুলিপি।
কবি পরিচিতি :
এম এ ওয়াজেদ
আমানা গ্রিন সিটি, নওগাঁ সদর, নওগাঁ
মোবাইল ০১৭১২৫০২৯১
বাংলাবাঁক 



