ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম কবিরের কবিতা : মেঘ বালিকার জন্য অপেক্ষা 

  • বাংলাবাঁক
  • আপডেট : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • 152

মেঘ বালিকার জন্য অপেক্ষা 

 গোলাম কবির 


 ধারে কাছে কোথাও কী ঝুমবৃষ্টি হচ্ছে ?
 কই হচ্ছে না তো!
 অথচ আমার পুরো আকাশ জুড়ে
 গভীর কৃষ্ণ মেঘমালা
 তবে এখনো বৃষ্টি আসেনি !

 মেঘ বালিকার সাথে হয়তো এখনো
 হয় নি বলা আমার হৃদয়ের
 চুপ কথাগুলো তাই সেখানে জমেছে
 বৃষ্টিহীন ঘন কৃষ্ণ মেঘ হয়ে !
 ওরা কী তাহলে আজ হরতাল ডেকেছে?

 মেঘ থাকবে পুরো আকাশ জুড়ে
 অথচ জলে ভাসবে না
 এই তৃষিত মৃত্তিকার মতো নরম বুক!
 এটা মেনে নিতে পারছি না বলে
 এখনই মনেহয় প্রচণ্ড বজ্রসহ
 বৃষ্টিপাতহীন প্রলয় নাচন নাচতে থাকলো
 মন খারাপের বারান্দায় দাঁড়িয়ে থাকা
 জমে থাকা ঘন মেঘগুলো!

 হৃদয়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
 অধীর অপেক্ষমান বিষণ্নতার হলুদ পাতায়
 ছেয়ে যাওয়া বহু পুরনো বটের ভাঙা ডালপালা
 এবং হাসপাতালের বর্জ্যপদার্থে উপচে পড়া
 গলিত পুঁজের মতো হৃদয়ের ক্ষত নিয়ে
 ময়লা ফেলার মিউনিসিপ্যালিটির বহু পুরনো লরি।

 হঠাৎ মনে হলো হৃদয়ের কোথাও ভূমিকম্প হচ্ছে!
 প্রচণ্ড হৃদকম্প শুরু হয়ে ধ্বসে যাচ্ছে
 আমার হৃদয়ে স্বপ্নের ভাতঘুমে দেখা
 তিল তিল করে গড়ে তোলা
 আকাশ ছোঁয়া হৃদয়ের ঘরবাড়ি।
ট্যাগ :
জনপ্রিয় পোস্ট

গোলাম কবিরের কবিতা : মেঘ বালিকার জন্য অপেক্ষা 

আপডেট : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

মেঘ বালিকার জন্য অপেক্ষা 

 গোলাম কবির 


 ধারে কাছে কোথাও কী ঝুমবৃষ্টি হচ্ছে ?
 কই হচ্ছে না তো!
 অথচ আমার পুরো আকাশ জুড়ে
 গভীর কৃষ্ণ মেঘমালা
 তবে এখনো বৃষ্টি আসেনি !

 মেঘ বালিকার সাথে হয়তো এখনো
 হয় নি বলা আমার হৃদয়ের
 চুপ কথাগুলো তাই সেখানে জমেছে
 বৃষ্টিহীন ঘন কৃষ্ণ মেঘ হয়ে !
 ওরা কী তাহলে আজ হরতাল ডেকেছে?

 মেঘ থাকবে পুরো আকাশ জুড়ে
 অথচ জলে ভাসবে না
 এই তৃষিত মৃত্তিকার মতো নরম বুক!
 এটা মেনে নিতে পারছি না বলে
 এখনই মনেহয় প্রচণ্ড বজ্রসহ
 বৃষ্টিপাতহীন প্রলয় নাচন নাচতে থাকলো
 মন খারাপের বারান্দায় দাঁড়িয়ে থাকা
 জমে থাকা ঘন মেঘগুলো!

 হৃদয়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
 অধীর অপেক্ষমান বিষণ্নতার হলুদ পাতায়
 ছেয়ে যাওয়া বহু পুরনো বটের ভাঙা ডালপালা
 এবং হাসপাতালের বর্জ্যপদার্থে উপচে পড়া
 গলিত পুঁজের মতো হৃদয়ের ক্ষত নিয়ে
 ময়লা ফেলার মিউনিসিপ্যালিটির বহু পুরনো লরি।

 হঠাৎ মনে হলো হৃদয়ের কোথাও ভূমিকম্প হচ্ছে!
 প্রচণ্ড হৃদকম্প শুরু হয়ে ধ্বসে যাচ্ছে
 আমার হৃদয়ে স্বপ্নের ভাতঘুমে দেখা
 তিল তিল করে গড়ে তোলা
 আকাশ ছোঁয়া হৃদয়ের ঘরবাড়ি।