(১)
এখন তুমি শুধুই ফ্যাসিস্ট
প্রথম শঙ্খ বাজিয়েছিলে হৃদয়ে
তুলেছিলে হাজার হাজার সুর
সেদিন দেখেছিলাম, তোমার বুকে হাজার ফুলের গাছ
শুঁকেছিলাম বকুলের সুবাস
হাসনাহেনার মউ।
সেদিন এখন অতীত! তবুও ভাসে মহুয়ার গন্ধ—
মাতাল হয়ে হারিয়েছি একুল-ওকুল।
ঘুম নেই অনেক দিন
রোদ্দুর পাইনি অনেক বছর
তোমার বুকেও এখন রক্ত—নীল রক্ত প্রবাহিত।
চারিদিকে রক্তের চাহিদা। ব্যাপক।
হাসপাতাল, রণক্ষেত্রে
দুর্ঘটনায়
তোমার প্রেমেও রক্ত
শুধু শুধু রক্ত-প্রত্যাশীদের কী দেখে দোষ দেই !
এখন তুমি শুধুই ফ্যাসিস্ট! তোমার গায়েও নীল রক্ত
হে ফ্যাসিস্ট, তোমাকে হাজার ঘৃণা !
প্রকাশ: বাংলাবাঁক, ০৪ আগস্ট ২০২৪
লিংক–
(২)
আমি মহাকবি
চেতনার ফিকে রং—উন্মাতাল
ঠিকাদারি নিয়েছে ওরা, কারা ?
সুবিধাভোগীরা উথাল-পাতাল
রাজস্ব ঘরে খুনে খুনে রাঙারাঙি
দেখার কেউ নেই!
আমি শালা কবি, শুধুই কবি!
আগুন ধরে গেলে ঘরে
এপিঠ-ওপিঠ করে শুয়ে থাকি।
লোকে বলে কিনা জানি না
আমি জানি, গোষ্ঠী মানে, আমি মহাকবি!
প্রকাশ: বাংলাবাঁক, ৩১ জুলাই ২০২৪
লিংক–
বাংলাবাঁক 
