ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় দিবস-২৪ সংখ্যা

আবু আফজাল সালেহর কবিতা : নূপুরের গতিই বিজয়ের অভিলাষ

  • বাংলাবাঁক
  • আপডেট : ০৯:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • 113

নূপুরের গতিই বিজয়ের অভিলাষ

আবু আফজাল সালেহ


এসো, এই বিজয়ে মাখি আলিঙ্গনে

শিকল যেনো আর না থাকে তোমার পায়ে

বুনো চুল এলোমেলো

হয়েছিল রোকেয়ার শহরেই উল্লাসের আয়োজন

দ্বিগুণ বিজয়ে না অভিমান

না দরকষাকষি

তোমার নূপুরের অনুপ্রাসের সুষম গতি

বলে দেয় বিজয়ের পরিকাঠামো।


আমি দেখি না কোনো বন্ধু, আমি দেখি না কারো দাদাগিরি

আমি দেখি শুধুই তোমার নূপুরের গতি

তোমার নূপুরের গতিই বলে দেয় বিজয়ের অভিলাষ কতদূর

তারপর আমি ঠিক করি আমার গতিপথ।


                           
জনপ্রিয় পোস্ট

বিজয় দিবস-২৪ সংখ্যা

আবু আফজাল সালেহর কবিতা : নূপুরের গতিই বিজয়ের অভিলাষ

আপডেট : ০৯:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

নূপুরের গতিই বিজয়ের অভিলাষ

আবু আফজাল সালেহ


এসো, এই বিজয়ে মাখি আলিঙ্গনে

শিকল যেনো আর না থাকে তোমার পায়ে

বুনো চুল এলোমেলো

হয়েছিল রোকেয়ার শহরেই উল্লাসের আয়োজন

দ্বিগুণ বিজয়ে না অভিমান

না দরকষাকষি

তোমার নূপুরের অনুপ্রাসের সুষম গতি

বলে দেয় বিজয়ের পরিকাঠামো।


আমি দেখি না কোনো বন্ধু, আমি দেখি না কারো দাদাগিরি

আমি দেখি শুধুই তোমার নূপুরের গতি

তোমার নূপুরের গতিই বলে দেয় বিজয়ের অভিলাষ কতদূর

তারপর আমি ঠিক করি আমার গতিপথ।